James 2:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হোক, “তুমি তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত কোরো,” পাক-কিতাবের এই কথা অনুসারে যদি তোমরা রাজকীয় শরীয়ত পালন কর, তবে ভাল করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাস্ত্রের এই রাজকীয় বিধান, “তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো,” যদি তোমরা প্রকৃতই মেনে চলো, তাহলে তোমরা ঠিকই করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হউক, “তুমি আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও,” এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন কর, তবে ভাল করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত বিধি-ব্যবস্থার উর্দ্ধে একটি বিধি আছে৷ এই রাজকীয় ব্যবস্থাটি শাস্ত্রে রয়েছে: ‘তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে৷’ তোমরা যদি সেই বিধি-ব্যবস্থা পালন কর তবে ভালই করছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাই হোক, “তুমি তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে,” এই শাস্ত্রের আদেশ অনুযায়ী যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন কর, তবে তা ভাল করছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, “তুমি আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও,” এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন কর, তবে ভাল করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে লেখা আছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।” তোমরা যদি সত্যিই খ্রীষ্টের রাজ্যের এই আইন মেনে চল তবে ভালই করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে লেখা আছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করবে।” তোমরা যদি সত্যিই মসীহের রাজ্যের এই আইন মেনে চল তবে ভালই করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁর বরেণ্য নামে তোমরা দীক্ষিত হয়েছ তারা কি তাঁরই কুৎসা করে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত বিধি-ব্যবস্থার উর্দ্ধে একটি বিধি আছে৷ এই রাজকীয় ব্যবস্থাটি শাস্ত্রে রয়েছে: “তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে৷” তোমরা যদি সেই বিধি-ব্যবস্থা পালন কর তবে ভালই করছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাই হোক, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।” এই শাস্ত্রের আদেশ অনুযায়ী যদি তোমরা এই রাজকীয় ব্যবস্থা পালন কর, তবে তা ভাল করছ।