James 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি পক্ষপাতিত্ব কর, তবে গুনাহ্‌ করছো এবং শরীয়ত দ্বারা তোমাদেরকে হুকুম লঙ্ঘনকারী বলে দোষী করা হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা যদি পক্ষপাতিত্ব করো, তবে পাপ করেছ এবং বিধানের দ্বারাই তোমরা বিধানভঙ্গকারীরূপে দোষী সাব্যস্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি মুখাপেক্ষা কর, তবে পাপাচরণ করিতেছ, এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তোমরা যদি কারোর প্রতি পক্ষপাতিত্ব কর তবে তোমরা পাপ করছ; আর এই রাজকীয় ব্যবস্থা তোমাদের ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভঙ্গকারী হিসেবে দোষী সাব্যস্ত করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যদি পক্ষপাতিত্ব কর, তবে পাপ করছ এবং ব্যবস্থাই তোমাদের আদেশ অমান্যকারী বলে দোষী করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি মুখাপেক্ষা কর, তবে পাপাচরণ করিতেছ, এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলিয়া দোষীকৃত হইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা যদি সবাইকে সমান চোখে না দেখ তবে তোমরা পাপ করছ। এই আইনই তখন তোমাদের আইন-অমান্যকারী বলে দোষী করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা যদি সবাইকে সমান চোখে না দেখ তবে তোমরা গুনাহ্‌ করছ। এই আইনই তখন তোমাদের আইন্তঅমান্যকারী বলে দোষী করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘প্রতিবেশীকে নিজের মত ভালবেস’, শাস্ত্রের এই শ্রেষ্ঠ বিধান যদি তোমরা যথার্থই পালন করে থাক তাহলে ভালই। 9 কিন্তু যদি তোমরা পক্ষপাতিত্ব করে থাক তাহলে পাপ করেছ এবং বিধান অনুযায়ী তোমরা দোষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা যদি কারোর প্রতি পক্ষপাতিত্ব কর তবে তোমরা পাপ করছ, আর এই রাজকীয় ব্যবস্থা তোমাদের ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভঙ্গকারী হিসেবে দোষী সাব্যস্ত করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা কিছু লোকের পক্ষপাতিত্ব কর, তবে তোমরা পাপ করছ এবং ব্যবস্থাই তোমাদের আদেশ অমান্যকারী বলে দোষী করে।