James 3:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার ভাইয়েরা, ডুমুরগাছে কি জলপাই ফল, অথবা আঙ্গুরলতায় কি ডুমুর ফল ধরতে পারে? নোনা পানির মধ্যে মিষ্টি পানি পাওয়া যায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ভাইবোনেরা, ডুমুর গাছে কি জলপাই, কিংবা দ্রাক্ষালতায় কি ডুমুর উৎপন্ন হতে পারে? তেমনই লবণাক্ত জলের উৎস মিষ্টি জল দিতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ভ্রাতৃগণ, ডুমুরগাছে কি জিতফল, অথবা দ্রাক্ষালতায় কি ডুমুরফল ধরিতে পারে? লোণা জলও মিষ্ট জল দিতে পারে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, দ্রাক্ষা লতায় কি ডুমুর ফল ধরে? তেমনি নোনা জলের উত্‌স থেকে কি মিষ্টি জল পাওয়া যায়?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে আমার ভাইয়েরা, ডুমুরগাছে কি জলপাই, দ্রাক্ষালতায় কি ডুমুরফল হতে পারে? নোনা জলও মিষ্টি জল দিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ভ্রাতৃগণ, ডুমুরগাছে কি জলপাই ফল, অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে? লোনা জলও মিষ্ট জল দিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভাইয়েরা, ডুমুর গাছে কি জলপাই ধরে? কিম্বা আংগুর লতায় কি ডুমুর ধরে? তেমনি করে নোনা জলের মধ্যে মিষ্টি জল পাওয়া যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভাইয়েরা, ডুমুর গাছে কি জলপাই ধরে? কিংবা আংগুর লতায় কি ডুমুর ধরে? তেমনি করে নোনা পানির মধ্যে মিষ্টি পানি পাওয়া যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, ডুমুর গাছে কি জলপাই কিম্বা আঙ্গুর গাছে কি ডুমুর ফলে? লবণাক্ত প্রস্রবণ সেইরকম সুমিষ্ট জল দিতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, দ্রাক্ষা লতায় কি ডুমুর ফল ধরে? তেমনি নোনা জলের উৎস থেকে কি মিষ্টি জল পাওয়া যায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার ভাইয়েরা, ডুমুরগাছে কি জলপাই, দ্রাক্ষালতায় কি ডুমুরফল হতে পারে? তেমনি নোনা জলের উত্স মিষ্টি জল দিতে পারে না।