James 3:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই জ্ঞান এমন নয়, যা উপর থেকে নেমে আসে বরং তা দুনিয়াবী, রূহানিক নয় এবং তা শয়তান থেকে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ ধরনের “জ্ঞান” স্বর্গ থেকে নেমে আসে না। তা পার্থিব, সাংসারিক ও শয়তানসুলভ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জ্ঞান এমন নয়, যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ধরণের ‘জ্ঞান’ যা ঈশ্বর থেকে লাভ হয় না তা পার্থিব, আত্মিক নয়, তা দিয়াবলের কাছ থেকে আসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই জ্ঞান এমন নয়, যা উপর থেকে নেমে আসে, বরং তা পার্থিব, প্রাণিক ও ভূতগ্রস্থ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জ্ঞান এমন নয়, যাহা উপর হইতে নামিয়া আইসে এবং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে না, বরং পৃথিবীর, মন্দ ইচ্ছার এবং মন্দ আত্মাদের সংগেই তার সম্বন্ধ;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম জ্ঞান বেহেশত থেকে নেমে আসে না, বরং দুনিয়ার, খারাপ ইচ্ছার এবং ভূতদের সংগেই তার সম্বন্ধ;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ধরণের জ্ঞান, স্বর্গ থেকে আসে না, এ নিতান্তই জাগতিক, জৈব এবং পৈশাচিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ধরণের “জ্ঞান” যা ঈশ্বর থেকে লাভ হয় না তা পার্থিব, আত্মিক নয়, তা দিয়াবলের কাছ থেকে আসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জ্ঞান এমন নয়, যা স্বর্গ থেকে নেমে আসে, বরং তা পার্থিব, আত্মিক নয় ও ভূতগ্রস্থ।