James 3:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমরা অনেকভাবে হোঁচট খাই। যদি কেউ কথা দ্বারা হোঁচট না খায়, তবে সে সিদ্ধপুরুষ, সমস্ত শরীরকেই বল্‌গা দ্বারা বশে রাখতে সমর্থ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা সকলেই বিভিন্নভাবে ভুল করি। কেউ যদি তার কথাবার্তায় কখনও ভুল না করে, তাহলে সে সিদ্ধপুরুষ, সে তার সমস্ত শরীর বশে রাখতে সমর্থ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই। যদি কেহ বাক্যে উছোট না খায়, তবে সে সিদ্ধ পুরুষ, সমস্ত শরীরকেই বল্‌গা দ্বারা বশে রাখিতে সমর্থ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ আমরা সকলেই নানাভাবে অন্যায় করে থাকি৷ যদি কেউ তার কথাবার্তায় অসংযত না হয়, তবে সে একজন খাঁটি লোক, সে সব বিষয়ে নিজের দেহকে সংযত রাখতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা সকলে অনেকভাবে হোঁচট খাই। যদি কেউ বাক্যে হোঁচট না খায়, তবে সে খাঁটি মানুষ, পুরো শরীরকেই সংযত রাখতে সমর্থ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই। যদি কেহ বাক্যে উছোট না খায়, তবে সে সিদ্ধপুরুষ, সমস্ত শরীরকেই বল্‌গা দ্বারা বশে রাখিতে সমর্থ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা সবাই নানা ভাবে অন্যায় করে থাকি। যদি কেউ কথা দ্বারা অন্যায় না করে তবে সে নির্দোষ; তার সারা দেহকে সে সামলাতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা সবাই নানা ভাবে অন্যায় করে থাকি। যদি কেউ কথা দ্বারা অন্যায় না করে তবে সে নির্দোষ; তার সারা শরীরকে সে সামলাতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ আমরা সকলেই অনেক ভুল করি। যদি কেউ কখনও ভুল কথা না বলে তাহলে সে তো সিদ্ধপুরুষ, সে তার সমগ্র দেহকে বশে রাখতে সমর্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমরা সকলেই নানাভাবে অন্যায় করে থাকি৷ যদি কেউ তার কথাবার্তায় অসংযত না হয়, তবে সে একজন খাঁটি লোক, সে সব বিষয়ে নিজের দেহকে সংযত রাখতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সকলে অনেকভাবে হোঁচট খাই। যদি কেউ বাক্যে হোঁচট না খায়, তবে সে খাঁটি মানুষ, পুরো শরীরকেই সংযত রাখতে সমর্থ।