James 3:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, যদিও জাহাজগুলো অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বাতাস সেটি ঠেলে নিয়ে যায়, তবুও সেটিকে একটি ছোট হাল দ্বারা নাবিকের মনের ইচ্ছা যে দিকে হয়, সেই দিকে ফিরাতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিংবা উদাহরণস্বরূপ, জাহাজের কথাই ধরো। যদিও সেগুলি অনেক বড়ো ও প্রবল বাতাসে চলে, তবুও নাবিক একটি ছোটো হালের সাহায্যে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, জাহাজগুলিও অতি প্রকাণ্ড, এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল দ্বারা কর্ণধারের মনের ইচ্ছা যে দিকে হয়, সেই দিকে ফিরান যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার জাহাজের কথা ভাব, তারা কত প্রকাণ্ড, প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে চলে, অথচ ছোট্ট একটা হালের সাহায্যে নাবিক সেটাকে য়েদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, জাহাজগুলিও খুব বড়, এবং প্রচন্ড বাতাসে চলে, তা সত্ত্বেও সে সবগুলোকে খুব ছোটো হালের মাধ্যমে নাবিকের মনের ইচ্ছা যে দিকে হয়, সেই দিকে চালানো যায়
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, যদিও জাহাজগুলি অতি প্রকাণ্ড, এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয়, তথাপি সেই সকলকে অতি ক্ষুদ্র হাইল কর্ণধারের মনের ইচ্ছা যে দিকে হয়, সেই দিকে ফিরান যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার দেখ, জাহাজ যদিও অনেক বড় আর জোর বাতাস সেটা ঠেলে নিয়ে যায় তবুও মাত্র ছোট একটা হাল দিয়ে নাবিক সেটাকে যেদিকে খুশী সেই দিকে নিয়ে যেতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার দেখ, জাহাজ যদিও অনেক বড় আর জোর বাতাস সেটা ঠেলে নিয়ে যায় তবুও মাত্র ছোট একটা হাল দিয়ে নাবিক সেটাকে যেদিকে খুশী সেই দিকে নিয়ে যেতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিম্বা জাহাজের কথাই ধর, এগুলি কত বড় এবং প্রবল বাতাসে চলে। ছোট একটা হালের সাহায্যে সারেং তাকে যেদিকে ইচ্ছা সেইদিকে ঘোরাতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার জাহাজের কথা ভাব, তারা কত প্রকাণ্ড, প্রচণ্ড বাতাসের মধ্যে দিয়ে চলে, অথচ ছোট্ট একটা হালের সাহায্যে নাবিক সেটাকে য়েদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, জাহাজগুলিও খুব বড় এবং প্রচন্ড বাতাসে চলে, তা সত্বেও সে সেগুলিকে খুব ছোটো হালের মাধ্যমে নাবিকের মনের ইচ্ছা যে দিকে চায়, সেই দিকে চালাতে পারে।