James 3:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জিহ্বাও আগুনের মত; আমাদের অঙ্গগুলোর মধ্যে জিহ্বা অধর্মের দুনিয়া হয়ে রয়েছে; তা সমস্ত দেহকে কলঙ্কিত করে ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং নিজে দোজখের আগুনে জ্বলে উঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরকম, জিভও যেন এক আগুন, শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে অধর্মের এক জগতের মতো রয়েছে। সমগ্র ব্যক্তিসত্তাকে তা কলুষিত করে, তার সমগ্র জীবনচক্রে আগুন জ্বালায় এবং সে নিজেও নরকের আগুনে জ্বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জিহ্বাও অগ্নি; আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্ম্মের জগৎ হইয়া রহিয়াছে; তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে, ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া উঠে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জিভও তেমনি আগুনের ফুলকির মতো৷ আমাদের দেহের অঙ্গগুলির মধ্যে জিভ হল অধর্মের এক জগত, কারণ জিভ থেকেই নানা মন্দ আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে৷ নরকের আগুনে জিভ জ্বলে উঠে গোটা জীবনকে প্রভাবিত করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জিভও আগুন; আমাদের সব অঙ্গের মধ্যে জিভ হল অধর্মের জগৎ; এবং নিজে নরকের আগুনে জ্বলে উঠে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন-পথে আগুন ধরিয়ে দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জিহ্বাও অগ্নি; আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে; তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে, ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেমনি জিভ্ও ঠিক আগুনের মত। আমাদের দেহে যতগুলো অংশ আছে তাদের মধ্যে জিভ্ যেন একটা মন্দতার দুনিয়া। নরকের আগুনে জ্বলে উঠে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন-পথে আগুন ধরিয়ে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেমনি জিভ্ও ঠিক আগুনের মত। আমাদের শরীরে যতগুলো অংশ আছে তাদের মধ্যে জিভ্ যেন একটা খারাপীর দুনিয়া। জাহান্নামের আগুনে জ্বলে উঠে সে গোটা শরীরকেই নষ্ট করে এবং জীবন্তপথে আগুন ধরিয়ে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জিভ্য তেমনি আগুনের মত। আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলির মধ্যে জিভ নিজেই খলতায় পরিপূর্ণ এক জগত বিশেষ। জিভ আমাদের সমগ্র সত্তা কলুষিত করে, সংসারচক্রে আগুন জ্বালায় এবং নরকের আগুনে নিজেও জ্বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জিভও তেমনি আগুনের ফুলকির মতো৷ আমাদের দেহের অঙ্গগুলির মধ্যে জিভ হল অধর্মের এক জগত, কারণ জিভ থেকেই নানা মন্দ আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে৷ নরকের আগুনে জিভ জ্বলে উঠে গোটা জীবনকে প্রভাবিত করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জিভও আগুনের মত; আমাদের সব অঙ্গের মধ্যে জিভ হল অধর্ম্মের জগত; এবং নিজে নরকের আগুনে জ্বলে উঠে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন নষ্ট করে দেয়।