James 3:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই জিহ্বা দ্বারাই আমরা প্রভু পিতার শুকরিয়া আদায় করি, আবার এর দ্বারাই আল্লাহ্র সাদৃশ্যে জাত মানুষকে বদদোয়া দিই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জিভ দিয়েই আমরা আমাদের প্রভু ও পিতার গৌরব করি, আবার এ দিয়েই আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট সব মানুষকে অভিশাপ দিই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই জিভ দিয়েই আমরা কখনও আমাদের প্রভু ও পিতার প্রশংসা করি, আবার কখনও বা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিশাপ দিই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওর মাধ্যমেই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার ওর মাধমেই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি মানুষদেরকে অভিশাপ দিই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি, আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্যে জাত মনুষ্যদিগকে শাপ দিই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জিভ্ দিয়ে আমরা আমাদের প্রভুর, অর্থাৎ পিতা ঈশ্বরের গৌরব করি, আবার এই জিভ্ দিয়ে তাঁর মত করে গড়া মানুষকে অভিশাপ দিই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই জিভ্ দিয়ে আমরা আমাদের প্রভু ও পিতার প্রশংসা করি, আবার এই জিভ্ দিয়ে আল্লাহ্র মত করে গড়া মানুষকে বদদোয়া দিই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জিভ দিয়েই আমরা প্রভু ও পিতার প্রশস্তি করি, আবার তা দিয়েই আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিসম্পাত করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জিভ দিয়েই আমরা কখনও আমাদের প্রভু ও পিতার প্রশংসা করি, আবার কখনও বা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিশাপ দিই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওর মাধ্যমেই আমরা প্রভু পিতার প্রশংসা করি, আবার ওর মাধমেই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্টি মানুষদেরকে অভিশাপ দিই।