James 4:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, পরস্পর নিন্দা করো না; যে ব্যক্তি ভাইয়ের নিন্দা করে, কিংবা ভাইয়ের বিচার করে, সে শরীয়তের নিন্দা করে ও শরীয়তের বিচার করে। কিন্তু তুমি যদি শরীয়তের বিচার কর, তবে শরীয়তের পালনকারী না হয়ে বিচারকর্তা হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে কুৎসা-রটনা থেকে দূরে থাকো। যে তার ভাইয়ের (বা বোনের) বিরুদ্ধে কথা বলে, কিংবা তার বিচার করে, সে বিধানের বিরুদ্ধে কথা বলে ও তা বিচার করে। তোমরা যখন বিধানের বিচার করো, তোমরা তা আর পালন না করে তা নিয়ে বিচার করতে বসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ভ্রাতৃগণ, পরস্পর পরীবাদ করিও না; যে ব্যক্তি ভ্রাতার পরীবাদ করে, কিম্বা ভ্রাতার বিচার করে, সে ব্যবস্থার পরীবাদ করে ও ব্যবস্থার বিচার করে। কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার কর, তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্ত্তা হইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে নিন্দা করা বন্ধ কর৷ যদি কেউ তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে অথবা তার ভাইয়ের বিচার করে, সে বিধি-ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলে এবং ব্যবস্থার বিচার করে৷ যদি তুমি বিধি-ব্যবস্থার বিচার কর, তাহলে তুমি আর তার পালনকারী হলে না বরং বিধি-ব্যবস্থার বিচারক হলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ভাইয়েরা, একে অপরের বিরুদ্ধে নিন্দা কর না; যে ব্যক্তি ভাইয়ের নিন্দা করে, কিংবা ভাইয়ের বিচার করে, সে আইনের বিরুদ্ধে কথা বলে ও আইনের বিচার করে। কিন্তু তুমি যদি আইনের বিচার কর, তবে আইনের অমান্য করে বিচারকর্ত্তা হয়েছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ভ্রাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না; যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে, কিম্বা ভ্রাতার বিচার করে, সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে। কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার কর, তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমরা একে অন্যের নিন্দা কোরো না। যে কেউ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে বা ভাইয়ের দোষ খুঁজে বেড়ায় সে আইন-কানুনের বিরুদ্ধে কথা বলে এবং আইন-কানুনের দোষ খুঁজে বেড়ায়। যদি তুমি আইন-কানুনের দোষ খুঁজে বেড়াও তবে তো তুমি তা পালন করছ না বরং তার বিচার করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমরা একে অন্যের নিন্দা কোরো না। যে কেউ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে বা ভাইয়ের দোষ খুঁজে বেড়ায় সে শরীয়তের বিরুদ্ধে কথা বলে এবং শরীয়তের দোষ খুঁজে বেড়ায়। যদি তুমি শরীয়তের দোষ খুঁজে বেড়াও তবে তো তুমি তা পালন করছ না বরং তার বিচার করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, তোমরা অপরের নিন্দা করো না। যে ভাইয়ের নিন্দা করে, তার বিচার করে, সে বিধানেরই নিন্দা করে, তার বিচার করে, সে বিধানেরই নিন্দা করে ও বিধানের বিচার করে। তুমি যদি বিধানের বিচার কর তাহলে তুমি আর তা মানছ না, কিন্তু তার বিচারক হয়ে পড়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে নিন্দা করা বন্ধ কর৷ যদি কেউ তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে অথবা তার ভাইয়ের বিচার করে, সে বিধি-ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলে এবং ব্যবস্থার বিচার করে৷ যদি তুমি বিধি-ব্যবস্থার বিচার কর, তাহলে তুমি আর তার পালনকারী হলে না বরং বিধি-ব্যবস্থার বিচারক হলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)