James 4:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন দেখ, তোমাদের কেউ কেউ বলে, আজ কিংবা আগামীকাল, আমরা অমুক নগরে যাব এবং সেখানে এক বছর যাপন করবো, বাণিজ্য করে লাভ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন শোনো, তোমরা যারা বলে থাকো, “আজ বা আগামীকাল আমরা এই নগরে বা ওই নগরে যাব, সেখানে এক বছর থাকব, ব্যবসা করে অর্থ উপার্জন করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন দেখ, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিম্বা কল্য আমরা অমুক নগরে যাইব, এবং সেখানে এক বৎসর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্যে কেউ কেউ বলে, ‘আজ বা কাল আমরা এমন শহরে যাব, য়েখানে গিয়ে এক বছর থাকব আর ব্যবসা করে লাভ করব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন দেখ, তোমাদের মধ্যে কেউ কেউ বলে, আজ কিংবা কাল আমরা ঐ শহরে যাব, এবং সেখানে এক বছর থাকব, বাণিজ্য করব ও আয় করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন দেখ, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিম্বা কল্য, আমরা অমুক নগরে যাইব, এবং সেখানে এক বৎসর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে, “আজ বা কাল আমরা অমুক শহরে গিয়ে এক বছর কাটাব এবং সেখানে ব্যবসা করে লাভ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে, “আজ বা কাল আমরা অমুক শহরে গিয়ে এক বছর কাটাব এবং সেখানে ব্যবসা করে লাভ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন, তোমরা যারা বলে থাক, আজকালের মধ্যেই আমরা অমুক শহরে গিয়ে এক বছর থাকব এবং ব্যবসাবাণিজ্য করে অর্থ-উপার্জন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে কেউ কেউ বলে, “আজ বা কাল আমরা এমন শহরে যাব, যেখানে গিয়ে এক বছর থাকব আর ব্যবসা করে লাভ করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন দেখ, তোমাদের মধ্যে কেউ কেউ বলে, আজ কিংবা কাল আমরা ঐ শহরে যাব এবং সেখানে এক বছর থাকব, বাণিজ্য করব ও আয় করব।