James 4:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওর পরিবর্তে বরং এই কথা বল, ‘প্রভুর ইচ্ছা হলেই আমরা বেঁচে থাকব এবং এই কাজটি বা ও কাজটি করবো’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং তোমাদের বলা উচিত, “যদি প্রভুর ইচ্ছা হয়, আমরা বেঁচে থেকে এ কাজ বা ও কাজ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহার পরিবর্ত্তে বরং ইহা বল, ‘প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব, এবং এ কাজটী বা ও কাজটী করিব’।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমাদের বলা উচিত, ‘প্রভুর ইচ্ছা হলে, আমরা বেঁচে থাকব আর এটা ওটা করব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ওর পরিবর্ত্তে বরং এই বল, ‘যদি প্রভুর ইচ্ছা হয় আমরা বেঁচে থাকব, এবং আমরা এই কাজটি বা ওই কাজটী করব।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহার পরিবর্তে বরং ইহা বল, ‘প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব, এবং এ কাজটি বা ও কাজটি করিব’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার চেয়ে বরং তোমাদের এই কথা বলা উচিত, “প্রভু যদি ইচ্ছা করেন তবে আমরা বেঁচে থাকব এবং এটা বা ওটা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার চেয়ে বরং তোমাদের এই কথা বলা উচিত, “ইন্শা-আল্লাহ্, আমরা বেঁচে থাকব এবং এটা বা ওটা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের বরং বলা উচিত, প্রভুর ইচ্ছা হলে আমরা বেঁচে থাকব এবং এই সমস্ত কাজ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমাদের বলা উচিত, “প্রভুর ইচ্ছা হলে, আমরা বেঁচে থাকব আর এটা ওটা করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওর পরিবর্ত্তে বরং এই বল, “যদি প্রভুর ইচ্ছা হয় আমরা বেঁচে থাকব এবং আমরা এই কাজটি বা ওই কাজটী করব।”