James 4:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত যে কেউ সৎকর্ম করতে জানে, অথচ করে না, সে গুনাহ্‌ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, সৎকর্ম করতে জেনেও যে তা করে না, সে পাপ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যে কেহ সৎকর্ম্ম করিতে জানে, অথচ না করে, তাহার পাপ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মনে রেখো, য়ে সত্ কর্ম করতে জানে অথচ তা না করে, সে পাপ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বস্তুত যে কেউ ভালো কাজ করতে জানে, কিন্তু করে না, তার পাপ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যে কেহ সৎকর্ম করিতে জানে, অথচ না করে, তাহার পাপ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে দেখা যায়, সৎ কাজ করতে জেনেও যে তা না করে সে পাপ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে দেখা যায়, সৎ কাজ করতে জেনেও যে তা না করে সে গুনাহ্‌ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎকাজ করতে জেনেও যে করে না, সে পাপ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, যে সৎ‌ কর্ম করতে জানে অথচ তা না করে, সে পাপ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বস্তুত যে কেউ ঠিক কাজ করতে জানে, কিন্তু করে না, তার পাপ হয়।