James 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অভিলাষ করছো, কিন্তু পাও না; তোমরা খুন করছো ও ঈর্ষা করছো, কিন্তু যা চাও তা পাও না; তোমরা ঝগড়া ও যুদ্ধ করে থাক, কিছু পাও না, কারণ তোমরা আল্লাহ্র কাছে যাচ্ঞা কর না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কিছু পেতে চাও, কিন্তু তা পাও না। তোমরা হত্যা করো, লোভ করো, কিন্তু যা পেতে চাও, তা তোমরা পাও না। তোমরা বিবাদ করো ও সংঘর্ষে লিপ্ত হও। তোমরা ঈশ্বরের কাছে কিছু চাও না, তাই তোমরা পাও না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না; তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাক, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ঞা কর না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কিছু চাও কিন্তু তা পাও না, তখন খুন কর ও অপরকে হিংসা কর৷ কিন্তু তবুও তা পেতে পারো না, তাই তোমরা ঝগড়া কর, মারামারি কর৷ তোমরা যা চাও, তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা ইচ্ছা করছ, তবুও পাচ্ছ না; তোমরা মানুষ খুন ও ঈর্ষা করছ, কিন্তু পেতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করে থাক, কিছু পাও না, কারণ তোমরা চাও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না; তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাক, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ঞা কর না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কামনা কর, কিন্তু পাও না। তোমরা খুন কর এবং লোভ কর, কিন্তু যা চাও তা পাও না। তোমরা ঝগড়া ও মারামারি কর, তবুও তোমাদের কিছুই থাকে না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কামনা কর, কিন্তু পাও না। তোমরা খুন কর এবং লোভ কর, কিন্তু যা চাও তা পাও না। তোমরা ঝগড়া ও মারামারি কর, তবুও তোমাদের কিছুই থাকে না, কারণ তোমরা আল্লাহ্র কাছে চাও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যা কামনা কর তা পাও না। তাই তোমরা হত্যা কর। তোমরা ঈর্ষান্বিত হও। কিন্তু তাতেও তোমাদের অভীষ্ট লাভ হয় না। তোমরা বিরোধ কর। বাদপ্রতিবাদ কর। কিন্তু যা চাও তা পাও না, কারণ তোমরা তার জন্য প্রার্থনা কর না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কিছু চাও কিন্তু তা পাও না, তখন খুন কর ও অপরকে হিংসা কর৷ কিন্তু তবুও তা পেতে পারো না, তাই তোমরা ঝগড়া কর, মারামারি কর৷ তোমরা যা চাও, তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ইচ্ছা করছ, তবুও পাচ্ছ না; তোমরা মানুষ খুন ও ঈর্ষা করছ, কিন্তু পেতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করে থাক, কিছু পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না।