James 4:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাচ্ঞা করছো, তবুও ফল পাচ্ছ না; কারণ মন্দভাবে যাচ্ঞা করছো, যেন নিজ নিজ সুখাভিলাষে ব্যয় করতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন চাও, তখন তোমরা পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে সেসব চেয়ে থাকো, যেন প্রাপ্ত বিষয়গুলি নিয়ে নিজেদের সুখাভিলাষের জন্য ব্যবহার করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাচ্ঞা করিতেছ, তথাপি ফল পাইতেছ না; কারণ মন্দ ভাবে যাচ্ঞা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অথবা চাইলেও পাও না কারণ তোমরা অসত্ উদ্দেশ্য নিয়ে চাও৷ তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসে ব্যবহারের জন্য জিনিস চাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
চাইছ, তা সত্ত্বেও ফল পাচ্ছ না; কারণ খারাপভাবে চাইছ, যেন নিজের নিজের ভোগবিলাসে ব্যবহার করতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাচ্ঞা করিতেছ, তথাপি ফল পাইতেছ না; কারণ মন্দ ভাবে যাচ্ঞা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাক, যেন তোমাদের কামনা-বাসনা তৃপ্ত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা খারাপ উদ্দেশ্যে চেয়ে থাক, যেন তোমাদের কামনা-বাসনা তৃপ্ত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রার্থনা করলেও তা পাও না। কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে, তোমাদের কামনা-বাসনা পূরণের জন্য প্রার্থনা করে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা চাইলেও পাও না কারণ তোমরা অসত্ উদ্দেশ্য নিয়ে চাও৷ তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসে ব্যবহারের জন্য জিনিস চাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চাইছ, তা সত্বেও ফল পাচ্ছ না; কারণ খারাপ উদ্দেশ্যে চাইছ, যাতে নিজের নিজের ভোগবিলাসে ব্যবহার করতে পার।