James 4:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা তোমরা কি মনে কর যে, পাক-কিতাব বৃথাই বলছে যে, তিনি যে রূহ্ আমাদের অন্তরে বাস করিয়েছেন, তাঁর জন্য আগ্রহের সঙ্গে আকাঙ্খা করেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না যে শাস্ত্র কী বলে? যে আত্মাকে তিনি আমাদের মধ্যে অধিষ্ঠান করতে দিয়েছেন, তিনি চান যেন তিনি শুধু তাঁরই হয়ে থাকেন। ঈশ্বর এই আত্মাকে আমাদের মধ্যে বসবাস করতে দিয়েছেন। তোমাদের কি মনে হয় না যে শাস্ত্রে একথা বলার এক কারণ আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তোমরা কি মনে কর যে, শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্য্যের নিমিত্ত স্নেহ করেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কি মনে কর য়ে শাস্ত্রের এইসব কথা অর্থহীন? শাস্ত্র বলে, ‘ঈশ্বর য়ে আত্মাকে আমাদের অন্তরে বাস করতে দিয়েছেন, তা চায় য়েন আমরা শুধু তাঁরই হই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথবা তোমরা কি মনে কর যে, শাস্ত্রের কথা ব্যবহারের অযোগ্য হয়? যে আত্মা তিনি আমাদের হৃদয়ে দিয়েছেন, তা চায় যেন আমরা শুধু তারই হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তোমরা কি মনে কর যে, শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কি মনে কর যে, পবিত্র শাস্ত্র মিথ্যাই এই কথা বলে যে, পবিত্র আত্মা, যাঁকে ঈশ্বর আমাদের অন্তরে দিয়েছেন, তিনি আমাদের ভক্তি পাওয়ার জন্য আগ্রহের সংগে অপেক্ষা করে আছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কি মনে কর যে, পাক-কিতাব মিথ্যাই এই কথা বলে যে, পাক-রূহ্, যাঁকে আল্লাহ্ আমাদের দিলে দিয়েছেন, তিনি আমাদের এবাদত পাওয়ার জন্য আগ্রহের সংগে অপেক্ষা করে আছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিম্বা তোমরা কি মনে কর শাস্ত্রের এই বাণী মিথ্যা? ঈশ্বর যে আত্মা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করেছেন তার জন্য তিনি আগ্রহে আকুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি মনে কর যে শাস্ত্রের এইসব কথা অর্থহীন? শাস্ত্র বলে, “ঈশ্বর যে আত্মাকে আমাদের অন্তরে বাস করতে দিয়েছেন, তা চায় যেন আমরা শুধু তাঁরই হই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা তোমরা কি মনে কর যে, শাস্ত্রের কথা ব্যবহারের অযোগ্য হয়? যে পবিত্র আত্মা তিনি আমাদের হৃদয়ে দিয়েছেন, তা চায় যেন আমরা শুধু তারই হই।