James 5:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা এক জন অন্য জনের কাছে নিজ নিজ গুনাহ্‌ স্বীকার কর ও এক জন অন্য জনের জন্য মুনাজাত কর, যেন সুস্থ হতে পার। ধার্মিকের মুনাজাত মহা শক্তিযুক্ত এবং কার্যকরী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, তোমরা পরস্পরের কাছে পাপস্বীকার করো ও পরস্পরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্য লাভ করতে পারো। ধার্মিকদের প্রার্থনা শক্তিশালী ও কার্যকরী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা এক জন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার কর, ও এক জন অন্য জনের নিমিত্ত প্রার্থনা কর, যেন সুস্থ হইতে পার। ধার্ম্মিকের বিনতি কার্য্যসাধনে মহাশক্তিযুক্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার কর, পরস্পরের জন্য প্রার্থনা কর, য়েন সুস্থতা লাভ কর, কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্য়করী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব তোমরা একজন অন্যজনের কাছে নিজের নিজের পাপ স্বীকার কর, ও একজন অন্যজনের জন্য প্রার্থনা কর, যেন সুস্থ হতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা একজন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার কর, ও একজন অন্য জনের নিমিত্ত প্রার্থনা কর, যেন সুস্থ হইতে পার। ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার কর এবং একে অন্যের জন্য প্রার্থনা কর, যেন তোমরা সুস্থ হতে পার। ঈশ্বরের ইচ্ছামত যে চলে তার প্রার্থনার জোর আছে বলে তা ফল দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তোমরা একে অন্যের কাছে গুনাহ্‌ স্বীকার কর এবং একে অন্যের জন্য মুনাজাত কর, যেন তোমরা সুস্থ হতে পার। আল্লাহ্‌র ইচ্ছামত যে চলে তার মুনাজাতের জোর আছে বলে তা ফল দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার কর এবং পরস্পরের রোগমুক্তির জন্য প্রার্থনা কর। ধার্মিকের প্রার্থনায় অনেক কাজ হয়, তার প্রার্থনায় প্রভূত শক্তি নিহিত আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার কর, পরস্পরের জন্য প্রার্থনা কর, যেন সুস্থতা লাভ কর, কারণ ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকরী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা একজন অন্য জনের কাছে নিজের নিজের পাপ স্বীকার কর, ও একজন অন্য জনের জন্য প্রার্থনা কর, যেন সুস্থ হতে পার। ধার্ম্মিকের প্রার্থনা কার্য্যকরী ও শক্তিশালী।