James 5:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, তোমরা এক জন অন্য জনের বিরুদ্ধে অভিযোগ তুলো না, যেন তোমাদের বিচার করা না হয়; দেখ, বিচারকর্তা দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, পরস্পরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ কোরো না, নতুবা তোমাদের বিচার করা হবে। বিচারক দুয়ারেই দাঁড়িয়ে আছেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ভ্রাতৃগণ, তোমরা এক জন অন্য জনের বিরুদ্ধে আর্ত্তস্বর করিও না, যেন বিচারিত না হও; দেখ, বিচারকর্ত্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ভাইয়েরা, তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগ কর না, যেন বিচারিত না হও; দেখ, বিচারকর্ত্তা দরজার সামনে দাঁড়িয়ে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ভ্রাতৃগণ, তোমরা একজন অন্য জনের বিরুদ্ধে আর্তস্বর করিও না, যেন বিচারিত না হও; দেখ, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, ঈশ্বর যেন তোমাদের দোষ না ধরেন এইজন্য তোমরা একে অন্যকে দোষ দিয়ো না। দেখ, বিচারকর্তা দরজার কাছাকাছি এসে পড়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, আল্লাহ্ যেন তোমাদের দোষ না ধরেন এইজন্য তোমরা একে অন্যকে দোষ দিয়ো না। দেখ, বিচারকর্তা দরজার কাছাকাছি এসে পড়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, তোমরা অপরের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করো না, তাহলে তোমাদের বিচারের সম্মুখীন হতে হবে না। দেখ, বিচারক দুয়ারে দাঁড়িয়ে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, তোমরা একে অপরের বিরুদ্ধে নালিশ করো না৷ তোমরা যদি নালিশ করা থেকে বিরত না হও, তাহলে তোমরা দোষী সাব্যস্ত হবে৷ দেখ, বিচারক দোরগোড়ায়় দাঁড়িয়ে আছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভাইয়েরা, তোমরা একজন অন্য জনের বিরুদ্ধে অভিযোগ কর না, যেন বিচারিত না হও; দেখ, বিচারকর্ত্তা দরজার সামনে দাঁড়িয়ে আছেন।