Jeremiah 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, উৎপাটন করবার, ভেঙ্গে ফেলবার, বিনাশ ও নিপাত করার জন্য, পত্তন ও রোপণ করার জন্য, আমি জাতিদের উপরে ও রাজ্যগুলোর উপরে আজ তোমাকে নিযুক্ত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি আজ তোমাকে বিভিন্ন জাতি ও রাজ্যগুলির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিযুক্ত করছি, যাদের তুমি উৎপাটন করবে ও ভেঙে ফেলবে, ধ্বংস ও পরাস্ত করবে, গঠন ও রোপণ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, উৎপাটন, ভঙ্গ, বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পত্তন ও রোপন করিবার নিমিত্ত, আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, উৎপাটন, ভঙ্গ, বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পত্তন ও রোপণ করিবার নিমিত্ত, আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে অদ্য তোমাকে নিযুক্ত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, উপ্‌ড়ে ও ভেংগে ফেলবার জন্য, ধ্বংস ও সর্বনাশ করবার জন্য এবং তৈরী করবার ও স্থাপন করবার জন্য আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলোর উপরে নিযুক্ত করলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, উপ্‌ড়ে ও ভেংগে ফেলবার জন্য, ধ্বংস ও সর্বনাশ করবার জন্য এবং তৈরী করবার ও স্থাপন করবার জন্য আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলোর উপরে নিযুক্ত করলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার উপর জাতিবৃন্দ ও রাজ্যগুলির কর্তৃত্বভার অর্পণ করলাম। তুমি তাদের উৎখাত করবে, ভেঙ্গে ফেলবে, ধ্বংস করবে, ভূমিস্যাৎ করবে। তুমি তাদের গাছের মত রোপণ করবে—তাদের গড়ে তুলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ থেকে আমি তোমাকে এই জাতিগুলির এবং রাজ্যগুলির ভার দিলাম| তুমি তাদের উৎ‌পাটন করবে এবং তাদের ছিঁড়ে ফেলে দেবে| তুমি তাদের ধ্বংস করবে এবং ক্ষমতাচ্যুত করবে| তুমিই সৃষ্টি করবে এবং বপণ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলির উপরে, উপড়িয়ে ফেলতে, ভেঙে ফেলতে, ধ্বংস এবং সর্বনাশ করতে, নির্মাণ ও রোপণ করতে নিযুক্ত করলাম।”