Jeremiah 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, ইয়ারমিয়া, তুমি কি দেখছ? আমি বললাম, আমি বাদাম গাছের একটি ডাল দেখছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “আমি কাঠবাদাম গাছের একটি শাখা দেখতে পাচ্ছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, আমি বাদাম গাছের এক শাখা দেখিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, আমি বাদাম গাছের এক শাখা দেখিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?” উত্তরে আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখতে পাচ্ছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ আমাকে বললেন, “ইয়ারমিয়া, তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখতে পাচ্ছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে জিজ্ঞাসা করলেন, যিরমিয়, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আমি উত্তর দিলাম, বাদাম গাছের একটি শাখা দেখতে পাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর এই বার্তা আমার কাছে এল: “যিরমিয়, কি দেখতে পাচ্ছো তুমি?” আমি প্রভুকে বললাম, “বাদাম কাঠের তৈরী একটি লাঠি দেখতে পাচ্ছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: “তুমি কি দেখছ, যিরমিয়?” আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখছি।”