Jeremiah 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ আমাকে বললেন, উত্তর দিক থেকে এই দেশ-নিবাসী সকলের উপরে অমঙ্গলরূপ বন্যা প্রবাহিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে ধ্বংস এই দেশের লোকদের উপরে আছড়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উত্তর দিক্‌ হইতে এই দেশনিবাসী সকলের উপরে অমঙ্গলরূপ বন্যা প্রবাহিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উত্তরদিক্‌ হইতে এই দেশনিবাসী সকলের উপরে অমঙ্গলরূপ বন্যা প্রবাহিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে বললেন, “এই দেশে যারা বাস করে তাদের সকলের উপরে উত্তর দিক থেকে বিপদ বন্যার মত বেগে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে বললেন, “এই দেশে যারা বাস করে তাদের সকলের উপরে উত্তর দিক থেকে বিপদ বন্যার মত বেগে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, এই ভূখণ্ডের সমস্ত অধিবাসীদের উপর উত্তর দিক থেকে ধ্বংস ও বিপর্যয় ফুটন্ত জলের মত উপচে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে ভয়ানক কিছু ঘটতে চলেছে| এটি এই দেশের সমস্ত লোকের ওপর ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে এই দেশে বসবাসকারী সবার উপরে দুর্যোগ ঢেলে দেওয়া হবে।