Jeremiah 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকব, মাবুদ এই কথা বলেন; তারা এসে জেরুশালেমের পুরদ্বারের প্রবেশ-স্থানে, তার চারদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে এবং এহুদার সমস্ত নগরের সম্মুখে, নিজ নিজ সিংহাসন স্থাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি উত্তর রাজ্যের সব লোকজনকে জেরুশালেমে আসার জন্য আহ্বান করতে চলেছি,” সদাপ্রভু এই কথা বলেন। “তাদের রাজারা আসবে এবং তাদের সিংহাসনগুলি জেরুশালেমের নগরদ্বারে স্থাপন করবে; তারা সকলে দল বেঁধে এসে এই নগরের প্রাচীর ও যিহূদার অন্য সব নগর আক্রমণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকিব, ইহা সদাপ্রভু কহেন; তাহারা আসিয়া যিরূশালেমের পুর-দ্বারের প্রবেশ-স্থানে, তাহার চারিদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে, এবং যিহূদার সমস্ত নগরের সম্মুখে, আপন আপন সিংহাসন স্থাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, দেখ, আমি উত্তরদিক্স্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকিব, ইহা সদাপ্রভু কহেন; তাহারা আসিয়া যিরূশালেমের পুরদ্বারের প্রবেশস্থানে, তাহার চারিদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে, এবং যিহূদার সমস্ত নগরের সম্মুখে, আপন আপন সিংহাসন স্থাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি উত্তর দিকের রাজ্যগুলোর সমস্ত জাতিদের ডাক দিচ্ছি।” যিরূশালেমের ফটকগুলোতে ঢুকবার পথে রাজারা এসে তাদের সিংহাসন স্থাপন করবে। তারা তার চারপাশের দেয়াল আর যিহূদার সমস্ত শহরগুলো ঘেরাও করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি উত্তর দিকের রাজ্যগুলোর সমস্ত জাতিদের ডাক দিচ্ছি।” জেরুজালেমের দরজাগুলোতে ঢুকবার পথে বাদশাহ্রা এসে তাদের সিংহাসন স্থাপন করবে। তারা তার চারপাশের দেয়াল আর এহুদার সমস্ত শহরগুলো ঘেরাও করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ উত্তরের সমস্ত জাতিকে আমি এই জন্যই আহ্বান করেছি। জেরুশালেমের তোরণে তোরণে, নগর প্রাকারের চারিদিকে এবং যিহুদীয়ার অন্যান্য সমস্ত নগরীর চারিদিকে তাদের রাজারা তাদের সিংহাসন স্থাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খুব অল্প কালের মধ্যে, আমি উত্তর দিকের দেশগুলির সমস্ত লোকদের ডাকব|” প্রভু এই কথাগুলি বললেন| “ওই দেশগুলির রাজারা এসে জেরুশালেমের ফটকের কাছে সিংহাসন প্রতিষ্ঠা করবে| তারা জেরুশালেমের প্রাচীর আক্রমণ করবে| তারা পাশাপাশি যিহূদার প্রতিটি শহর আক্রমণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি উত্তর দিকের রাজ্যগুলির সমস্ত গোষ্ঠীকে ডাকছি,” সদাপ্রভু ঘোষণা করেন। “তারা আসবে এবং যিরূশালেমের প্রবেশপথের ফটকগুলিতে, তার চারপাশের সমস্ত দেয়ালের সামনে এবং যিহূদার সমস্ত শহরগুলির সামনে প্রত্যেকে নিজের সিংহাসন স্থাপন করবে।