Jeremiah 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এদের সমস্ত দুষ্কর্মের জন্য এদের বিরুদ্ধে আমার বিচারের রায় ঘোষণা করবো; কেননা এরা আমাকে পরিত্যাগ করে অন্য দেবতাদের কাছে ধূপ জ্বালিয়েছে ও নিজ নিজ হস্তকৃত বস্তুর কাছে ভূমিতে সেজদা করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার প্রজাদের উপরে দণ্ডাদেশ ঘোষণা করব কেননা তারা আমাকে পরিত্যাগ করার মতো মন্দ কাজ করেছে, তারা অন্য সব দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করেছে এবং নিজেদেরই হাতে তৈরি প্রতিমাদের আরাধনা করেছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি ইহাদের সমস্ত দুষ্ক্রিয়ার জন্য ইহাদের বিরুদ্ধে আমার শাসন সকল প্রচার করিব; কেননা ইহারা আমাকে পরিত্যাগ করিয়া অন্য দেবতাদের নিকটে ধূপ জ্বালাইয়াছে, ও আপন আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি ইহাদের সমস্ত দুষ্ক্রিয়ার জন্য ইহাদের বিরুদ্ধে আমার শাসন সকল প্রচার করিব; কেননা ইহারা আমাকে পরিত্যাগ করিয়া অন্য দেবতাদের নিকটে ধূপ জ্বালাইয়াছে, ও আপন আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা আমাকে ত্যাগ করেছে, তারা দেব-দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে আর নিজেদের হাতের তৈরী জিনিসের পূজা করেছে। তাদের এই সব দুষ্টতার জন্য আমি তাদের বিরুদ্ধে আমার বিচারের রায় দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দারা আমাকে ত্যাগ করেছে, তারা দেব-দেবীদের উদ্দেশে ধূপ জ্বালিয়েছে আর নিজেদের হাতের তৈরী জিনিসের পূজা করেছে। তাদের এই সব দুষ্টতার জন্য আমি তাদের বিরুদ্ধে আমার বিচারের রায় দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার প্রজাদের দণ্ড দেব, কারণ তারা পাপ করেছে। আমাকে পরিত্যাগ করে অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করেছে, পূজা করেছে অলীক মূর্তি গড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমি আমার লোকদের বিরুদ্ধেই রায় ঘোষণা করব| আমি এরকম করব কারণ ওরা খারাপ মানুষ এবং ওরা আমার বিরুদ্ধে চলে গিয়েছে| আমাকে ছেড়ে গিয়েছে| ওরা অন্য দেবতাদের প্রতি উৎসর্গ নিবেদন করেছে| নিজেদের হাতে গড়া মূর্ত্তিকে পূজা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের সমস্ত মন্দতার জন্য তাদের বিরুদ্ধে আমার বিচার ঘোষণা করব, তারা আমাকে ত্যাগ করেছে, তারা অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং নিজেদের হাতের তৈরী বস্তুর আরাধনা করেছে।