Jeremiah 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি কোমরবন্ধনী পর, উঠ; আমি তোমাকে যা যা হুকুম করি, সেসব তাদেরকে বল; তাদের সম্মুখে তুমি ভেঙ্গে পড়ো না, পাছে আমি তাদের সাক্ষাতে তোমাকে ভেঙ্গে ফেলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি প্রস্তুত হও! উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা কিছু আদেশ দেব, সেগুলি তাদের গিয়ে বলো। তুমি তাদের ভয়ে আতঙ্কিত হোয়ো না, নইলে তাদের সামনে আমি তোমাকেই আতঙ্কিত করে তুলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি কটিবন্ধন কর, উঠ; আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করি, সে সমস্ত তাহাদিগকে বল; তাহাদের সম্মুখে উদ্বিগ্ন হইও না, পাছে আমি তাহাদের সাক্ষাতে তোমাকে উদ্বিগ্ন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি কটিবন্ধন কর, উঠ; আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করি, সেই সমস্ত তাহাদিগকে বল; তাহাদের সম্মুখে উদ্বিগ্ন হইও না, পাছে আমি তাহাদের সাক্ষাতে তোমাকে উদ্বিগ্ন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি কোমর বেঁধে দাঁড়াও এবং আমি তোমাকে যা বলতে আদেশ করি তা-ই তুমি তাদের বল। তাদের দেখে তুমি ভেংগে পোড়ো না, যদি পড় তাহলে আমি এমন করব যাতে তাদের সামনে তুমি একেবারে ভেংগে পড়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি কোমর বেঁধে দাঁড়াও এবং আমি তোমাকে যা বলতে হুকুম করি তা-ই তুমি তাদের বল। তাদের দেখে তুমি ভেংগে পোড়ো না, যদি পড় তাহলে আমি এমন করব যাতে তাদের সামনে তুমি একেবারে ভেংগে পড়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরমিয় ওঠ, প্রস্তুত হও। আমি তোমাকে যা কিছু বলতে আদেশ করি, সব তাদের কাছে গিয়ে বল। ওদের তুমি ভয় করো না। যদি ভয় কর, তাহলে ওদের সামনেই আমি তোমাকে আরও বেশ ভয়াতুর করে তুলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং যিরমিয় তৈরী হও| উঠে দাঁড়াও এবং লোকদের সঙ্গে কথা বলো| আমি তোমাকে যা যা বলতে বলেছি তাদের তুমি তাই বলবে| তাদের সামনে ভয় পেয়ো না| এই লোকদের সম্বন্ধে ভয় পেয়ো না, নাহলে আমি কিন্তু ওদের ভয় পাওয়ার জন্য তোমাকে একটি ভাল কারণ দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেকে প্রস্তুত কোরো! উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা আদেশ করি তা তুমি তাদের বল। তাদের সামনে ভেঙে পোড়ো না, নাহলে আমি তাদের সামনে তোমাকে ধ্বংস করব!