Jeremiah 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, আমি আজ সারা দেশের বিরুদ্ধে, এহুদার বাদশাহ্‌দের, তার নেতৃ-বর্গের, তার ইমামদের ও দেশের লোক-সাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লোহার স্তম্ভ ও ব্রোঞ্জের প্রাচীরস্বরূপ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ আমি তোমাকে সুদৃঢ় নগরস্বরূপ, লোহার স্তম্ভ এবং পিতলের প্রাচীরস্বরূপ করেছি। যাতে তুমি সমগ্র দেশের সব রাজা, রাজকর্মচারী, যাজকবৃন্দ ও যিহূদার লোকেদের বিপক্ষে দাঁড়াতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, আমি অদ্য সমগ্র দেশের বিরুদ্ধে, যিহূদার রাজগণের, তাহার অধ্যক্ষবর্গের, তাহার যাজকগণের ও দেশের লোকসাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লৌহস্তম্ভ ও পিত্তল-প্রাচীরস্বরূপ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, আমি অদ্য সমগ্র দেশের বিরুদ্ধে, যিহূদার রাজগণের, তাহার অধ্যক্ষবর্গের, তাহার যাজকগণের ও দেশের লোকসাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লৌহস্তম্ভ ও পিত্তল-প্রাচীরস্বরূপ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ আমি তোমাকে একটা শক্তিশালী শহরের মত, একটা লোহার থামের মত ও একটা ব্রোঞ্জের দেয়ালের মত করলাম যাতে তুমি গোটা দেশের বিরুদ্ধে, অর্থাৎ যিহূদার রাজাদের, উঁচু পদের কর্মচারীদের, পুরোহিতদের ও দেশের লোকদের বিরুদ্ধে দাঁড়াতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ আমি তোমাকে একটা শক্তিশালী শহরের মত, একটা লোহার থামের মত ও একটা ব্রোঞ্জের দেয়ালের মত করলাম যাতে তুমি গোটা দেশের বিরুদ্ধে, অর্থাৎ এহুদার বাদশাহ্‌দের, উঁচু পদের কর্মচারীদের, ইমামদের ও দেশের লোকদের বিরুদ্ধে দাঁড়াতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন যিরমিয়! এ দেশের প্রতিটি মানুষ—যিহুদীয়ার রাজারা, রাজকর্মচারীরা, পুরোহিতেরা এবং সমস্ত প্রজাবৃন্দ, সকলে তোমার বিরুদ্ধে যাবে। কিন্তু তাদের রোধ করার জন্য আমি তোমায় শক্তিদান করছি। তুমি হবে একটি সুরক্ষিত দুর্গনগরীর মত। লৌহ স্তম্ভের মত হবে তুমি, হবে পিত্তলের প্রাচীরের মত। তারা তোমাকে পরাজিত করতে পারবে না। কারণ আমি থাকব তোমার সঙ্গে, তোমাকে রক্ষা করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি আজ থেকে তোমাকে দুর্ভেদ্য এক নগরীর মতো তৈরী করব| তুমি লৌহ-স্তম্ভের মতো কঠিন, পিতলের দেওয়ালের মতো নিরেট| এই যিহূদা দেশের প্রত্যেকের বিরুদ্ধে দাঁড়াতে তুমি সক্ষম হবে| সে যেই হোক্, রাজা অথবা নেতা, যাজক অথবা সাধারণ মানুষ, সবার চাইতে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ শক্তিধর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ! আজ আমি তোমাকে সমস্ত দেশের বিরুদ্ধে, যিহূদার রাজাদের, তার শাসনকর্ত্তাদের, তার যাজকদের ও দেশের লোকদের বিরুদ্ধে একটি সুরক্ষিত শহর, একটি লোহার থাম ও একটি ব্রোঞ্জের দেয়ালের মত বানালাম।