Jeremiah 1:19 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু তোমাকে পরাজিত করতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সঙ্গে আছি, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তোমার উপরে বিজয়লাভ করতে পারবে না, কেননা আমি তোমার সহবর্তী এবং আমি তোমায় রক্ষা করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজিত করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সংগে সংগে আছি। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সংগে সংগে আছি। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা দেশের মানুষ তোমার সঙ্গে লড়াই করলেও, তোমাকে কেউ হারাতে পারবে না| কারণ আমি সব সময় তোমার সঙ্গে আছি| আমিই তোমাকে রক্ষা করব|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তারা তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে থাকব,” সদাপ্রভু এই কথা বলেন।