Jeremiah 1:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ যিহোয়া-কীমের সময়ে, ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের একাদশ বছরের শেষ পর্যন্ত, পঞ্চম মাসে জেরুশালেম-নিবাসীদেরকে বন্দী করে নিয়ে যাওয়া পর্যন্ত কালাম নাজেল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বকাল থেকে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বকালের একাদশ বছরের পঞ্চম মাসে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যখন, জেরুশালেমের লোকেদের বন্দিরূপে নির্বাসিত করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোশিয়ের পুত্র যিহুদা-রাজ যিহোয়াকীমের সময়ে, যোশিয়ের পুত্র যিহূদা-রাজ সিদিকিয়ের একাদশ বৎসরের সমাপ্তি পর্য্যন্ত, পঞ্চম মাসে যিরূশালেম-নিবাসীদিগকে বন্দি করিয়া লইয়া যাওয়া পর্য্যন্ত [বাক্য] উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের সময়ে, যোশিয়ের পুত্র যিহূদা-রাজ সিদিকিয়ের একাদশ বৎসরের সমাপ্তি পর্যন্ত, পঞ্চম মাসে যিরূশালেম-নিবাসীদিগকে বন্দি করিয়া লইয়া যাওয়া পর্যন্ত [বাক্য] উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের সময় থেকে যিহূদার রাজা যোশিয়ের ছেলে সিদিকিয়ের রাজত্বের এগারো বছরের পঞ্চম মাস পর্যন্তও সদাপ্রভুর বাক্য আবার প্রকাশিত হয়েছিল। সেই মাসেই যিরূশালেমের লোকদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসিয়ার ছেলে এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের রাজত্বের সময় থেকে এহুদার বাদশাহ্‌ ইউসিয়ার ছেলে সিদিকিয়ের রাজত্বের এগারো বছরের পঞ্চম মাস পর্যন্তও মাবুদের কালাম আবার নাজেল হয়েছিল। সেই মাসেই জেরুজালেমের লোকদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যোশিয়ের পুত্র যিহোয়াকিম যখন রাজা হলেন, তখন ঈশ্বর আবার তাঁর সঙ্গে কথা বলেন। তারপর থেকে যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বকালের একাদশ বৎসর পর্যন্ত প্রভু পরমেশ্বর তাঁর সঙ্গে বহুবার কথা বলেছেন। সেই বৎসরের পঞ্চম মাসে জেরুশালেমের লোকদের নির্বাসনে নিয়ে যাওয়া হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোশিয়র পুত্র সিদিকিয়র একাদশ বছরের রাজত্বকাল পর্যন্ত অর্থাৎ‌ ঐ বছরের পঞ্চম মাসে বন্দীদের জেরুশালেম থেকে নিয়ে আসার সময় পর্যন্ত যিরমিয় ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের দিনে, যোশিয়ের ছেলে যিহূদার রাজা সিদিকিয়ের এগারো বছরের রাজত্বের পঞ্চম মাসে যিরূশালেমের লোকদের বন্দী করে নিয়ে যাওয়ার দিনের ও সদাপ্রভুর বাক্য আবার উপস্থিত হয়েছিল।