Jeremiah 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উদরের মধ্যে তোমাকে গঠন করার আগে আমি তোমাকে জানতাম, তুমি গর্ভ থেকে বের হয়ে আসার আগে তোমাকে পবিত্র করেছিলাম; আমি তোমাকে জাতিদের কাছে নবী হিসেবে নিযুক্ত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম, তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি; জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্ব্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্ব্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম; আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম; আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাতৃজঠরে সৃষ্টির পূর্বে আমি তোমাকে মনোনীত করেছি। তোমার জন্মের আগেই জাতিবৃন্দের কাছে নবীর ভূমিকা গ্রহণের জন্য তোমাকে আমি অভিষিক্ত করেছি এবং পবিত্র করে নিযুক্ত করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর বার্তা ছিল এই রূপ: “তোমাকে আমি তোমার মাতৃগর্ভে রূপ দেবার আগেই জানতাম| তোমার জন্মের আগে থেকেই আমি তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করে রেখেছিলাম| আমি তোমাকে জাতিসমূহের ভাববাদী হিসেবে মনোনীত করেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমাকে গর্ভে গঠন করার আগেই আমি তোমাকে মনোনীত করেছি এবং তুমি গর্ভ থেকে বেরোনোর আগেই আমি তোমাকে পবিত্র করেছি। আমি জাতিদের কাছে তোমাকে ভাববাদী হিসাবে নিযুক্ত করেছি।”