Jeremiah 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, হায় হায়, হে সার্বভৌম মাবুদ, দেখ, আমি কথা বলতে জানি না, কেননা আমি বালক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু, দেখো, আমি কথা বলতেই পারি না; কারণ আমি নিতান্ত বালকমাত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখ, আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখ, আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, আমি কথা বলতে জানি না; আমি তো ছেলেমানুষ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি বললাম, “হে আল্লাহ্ মালিক, আমি কথা বলতে জানি না; আমি তো ছেলেমানুষ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, কি করে কথা বলতে হয়, আমি যে কিছুই জানি না। বয়সে আমি যে একান্ত তরুণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় তখন বললেন, “কিন্তু প্রভু সর্বশক্তিমান, আমি তো কথাই বলতে জানি না| আমি একজন বালক মাত্র|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, কিভাবে কথা বলতে হয় আমি জানি না; আমি খুব ছোট।”