Jeremiah 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ আমাকে বললেন, ‘আমি বালক,’ এমন কথা বলো না; কিন্তু আমি তোমাকে যার কাছে পাঠাব, তারই কাছে তুমি যাবে এবং তোমাকে যা হুকুম করবো, তা-ই বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এরকম কথা বোলো না যে ‘আমি বালক।’ আমি যাদের কাছে তোমাকে পাঠাব, তুমি তাদের প্রত্যেকের কাছে যাবে এবং আমি যা তোমাকে বলব, তুমি তাদের সেই কথাই বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, ‘আমি বালক,’ এমন কথা বলিও না; কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব, তাহারই কাছে তুমি যাইবে, এবং তোমাকে যাহা আজ্ঞা করিব, তাহাই বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, ‘আমি বালক,’ এমন কথা বলিও না; কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব, তাহারই কাছে তুমি যাইবে, এবং তোমাকে যাহা আজ্ঞা করিব, তাহাই বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ছেলেমানুষ এই কথা বোলো না। আমি যাদের কাছে তোমাকে পাঠাব তাদের প্রত্যেকের কাছে তুমি যাবে এবং আমি যা বলতে আদেশ করব তা-ই বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ আমাকে বললেন, “তুমি ছেলেমানুষ এই কথা বোলো না। আমি যাদের কাছে তোমাকে পাঠাব তাদের প্রত্যেকের কাছে তুমি যাবে এবং আমি যা বলতে হুকুম করব তা-ই বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি বয়সে তরুণা একথা বলো না। বরং যাদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তাদের কাছে যাও। তোমাকে আমি যা কিছু তাদের বলতে আদেশ দেব, সব বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু আমাকে বললেন, “নিজেকে বালক বল না, যেখানে আমি তোমাকে পাঠাবো সেখানেই তোমাকে যেতে হবে| আমি তোমাকে যা যা বলতে বলব তুমি কেবল তাই-ই বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি বোলো না, ‘আমি খুব ছোট’। তুমি অবশ্যই যাবে যেখানে আমি তোমাকে পাঠাব এবং আমি যা আদেশ করব তুমি তাই বলবে।