Jeremiah 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওদের সম্মুখে ভয় পেয়ো না, কেননা তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে থাকব ও তোমাকে রক্ষা করব,” সদাপ্রভু এই কথা বলেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের ভয় কোরো না, কারণ আমি সদাপ্রভু তোমাকে রক্ষা করবার জন্য তোমার সংগে সংগে আছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের ভয় কোরো না, কারণ আমি মাবুদ তোমাকে রক্ষা করবার জন্য তোমার সংগে সংগে আছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ভয় করবে না, আমি সর্বদা তোমার কাছে থাকব, এবং রক্ষা করব তামায় আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাউকে কখনও ভয় পাবে না| আমি সব সময় তোমার সঙ্গেই আছি এবং আমিই তোমাকে রক্ষা করবো|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের ভয় কোরো না, কারণ আমি তোমাকে রক্ষা করবার জন্য তোমার সঙ্গে আছি, এটি সদাপ্রভুর ঘোষণা।”