Jeremiah 1:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং মাবুদ আমাকে বললেন, দেখ, আমি আমার কালাম তোমার মুখে দিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর, সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন ও বললেন, “আমি আমার বাক্য তোমার মুখে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখ, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখ, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু হাত বাড়িয়ে আমার মুখ ছুঁলেন এবং আমাকে বললেন, “এখন আমি তোমার মুখে আমার বাক্য দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ হাত বাড়িয়ে আমার মুখ ছুঁলেন এবং আমাকে বললেন, “এখন আমি তোমার মুখে আমার কালাম দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বর নিজের হাতখানা বাড়িয়ে দিলেন, স্পর্শ করলেন আমার ওষ্ঠাধর। আমাকে তিনি বললেন, শোন, তোমাকে যা বলতে হবে, আমি তোমার মুখে সেই বাণী দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু তাঁর বাহু প্রসারিত করে আমার ঠোঁট স্পর্শ করে বললেন, “যিরমিয়, আমি আমার শব্দ তোমার ঠোঁটে স্থাপন করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং আমাকে বললেন, “এখন, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম।