Jeremiah 10:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ওদেরকে এই কথা বল, ‘যে দেবতারা আসমান ও দুনিয়া গঠন করে নি, তারা দুনিয়া থেকে ও আসমানের নিচ থেকে উচ্ছিন্ন হবে’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের একথা বলো, ‘এসব দেবতা, যারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা পৃথিবী থেকে ও আকাশমণ্ডলের নিচে সব স্থান থেকে বিলুপ্ত হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উহাদিগকে এই কথা বল, ‘যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ হইতে উচ্ছিন্ন হইবে’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উহাদিগকে এই কথা বল, ‘যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ হইতে উচ্ছিন্ন হইবে’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা লোকদের বল যে, এই দেব-দেবতারা মহাকাশ ও পৃথিবী তৈরী করে নি; তারা মহাকাশ ও পৃথিবীর সব জায়গা থেকে ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা লোকদের বল যে, এই দেব-দেবী আসমান ও জমীন তৈরী করে নি; তারা আসমান ও জমীনের সব জায়গা থেকে ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(তোমরা তাদের বলবে, যে দেবতারা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোথাও তাদের চিহ্নমাত্র থাকবে না।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “এই বার্তা ঐ লোকদের জানিয়ে দাও| ‘ঐ ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরী করেনি| তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ ও মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাদের এই রকম বল যে, এই দেবতারা আকাশমণ্ডল ও পৃথিবী তৈরী করে নি; তারা আকাশমণ্ডল ও পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে।