Jeremiah 10:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক মানুষ পশুর মত হয়েছে, সে জ্ঞানহীন; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তি দ্বারা লজ্জিত হয়। কারণ তার ছাঁচে ঢালা বস্তু, মিথ্যামাত্র, তার মধ্যে শ্বাসবায়ু নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব মানুষই জ্ঞানহীন ও বুদ্ধিরহিত; সব স্বর্ণকার তার প্রতিমাগুলির জন্য লজ্জিত হয়। তাদের মূর্তিগুলি তো প্রতারণা মাত্র; সেগুলির মধ্যে কোনো শ্বাসবায়ু নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক মনুষ্য পশুবৎ হইয়াছে, সে জ্ঞানহীন; প্রত্যেক স্বর্ণকার আপন প্রতিমা দ্বারা লজ্জিত হয়। কারণ তাহার ছাঁচে ঢালা বস্তু, মিথ্যামাত্র, তাহার মধ্যে শ্বাসবায়ু নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক মনুষ্য পশুবৎ হইয়াছে, সে জ্ঞানহীন; প্রত্যেক স্বর্ণকার আপন প্রতিমা দ্বারা লজ্জিত হয়। কারণ তাহার ছাঁচে ঢালা বস্তু, মিথ্যামাত্র, তাহার মধ্যে শ্বাসবায়ু নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব মানুষই জ্ঞানহীন ও বোকা; প্রত্যেক স্বর্ণকার তার প্রতিমাগুলোর জন্য লজ্জা পায়। তার ছাঁচে ঢালা মূর্তিগুলো মিথ্যা, সেগুলোর মধ্যে নিঃশ্বাস নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব মানুষই জ্ঞানহীন ও বোকা; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তিগুলোর জন্য লজ্জা পায়। তার ছাঁচে ঢালা মূর্তিগুলো মিথ্যা, সেগুলোর মধ্যে নিঃশ্বাস নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দৃশ্য দেখে মানুষ হয় স্তম্ভিত, হারায় চেতনা, প্রতিমা নির্মাতাদের হয় নিদারুণ মোহভঙ্গ, কারণ তাদের হাতে গড়া প্রতিমারা অলীক নিষ্প্রাণ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষ এতো বোকা! নিজের হাতে তৈরী মূর্ত্তিদের কাছেই স্বর্ণকার শ্রমিকরা বোকা বনে গেল| ঐ মূর্ত্তিরা মিথ্যে ছাড়া আর কিছু নয়, ওরা বোধ্বুদ্ধিহীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক মানুষই মূর্খ, জ্ঞানহীন। প্রত্যেক কর্মকার তার প্রতিমাগুলির জন্য লজ্জা পায়। তার ছাঁচে ঢালা মূর্তিগুলি প্রতারক, তাদের মধ্যে কোন জীবন নেই।