Jeremiah 10:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি যাকোবের অধিকারস্বরূপ, তিনি এরকম নন, কারণ তিনিই সব বিষয়ের স্রষ্টা, যার অন্তর্ভুক্ত হল ইস্রায়েল ও তাঁর প্রজাবৃন্দ, তাঁর নিজস্ব বিশেষ অধিকার— সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি যাকোবের অধিকার, তিনি সেরূপ নহেন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং ইস্রায়েল তাঁহার অধিকাররূপ বংশ; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি যাকোবের অধিকার, তিনি সেইরূপ নহেন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং ইস্রায়েল তাঁহার অধিকাররূপ বংশ; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি যাকোবের পাওনা অংশ তিনি এগুলোর মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আর ইস্রায়েল তাঁর বিশেষ সম্পত্তি। তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি ইয়াকুবের পাওনা অংশ তিনি এগুলোর মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আর ইসরাইল তাঁর বিশেষ সম্পত্তি। তাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেই জন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। তিনিই ইসরায়েলকে করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যাকোবের ঈশ্বর ঐ মূর্ত্তিদের মতো নয়| ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন| ইস্রায়েলের পরিবারবর্গকে তিনি তাঁর নিজের লোক বলে নির্বাচন করেছিলেন| ঈশ্বরের নাম হল “প্রভু সর্বশক্তিমান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বর, যাকোবের অংশ, এদের মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা। ইস্রায়েল জাতি তাঁর অধিকার; তাঁর নাম বাহিনীগনের সদাপ্রভু।