Jeremiah 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এই সময়ে দেশীয় লোকদেরকে ফিঙ্গার পাথরের মত নিক্ষেপ করবো এবং এমন সঙ্কটাপন্ন করবো যে, তারা টের পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “এই সময়ে যারা এখানে থেকে যাবে, আমি তাদের ছুঁড়ে ফেলে দেব; আমি তাদের উপরে বিপর্যয় নিয়ে আসব যেন তারা ধৃত হয়ে বন্দি হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই সময়ে দেশীয় লোকদিগকে ফিঙ্গার প্রস্তরের ন্যায় নিক্ষেপ করিব, এবং এমন সঙ্কটাপন্ন করিব যে, তাহারা টের পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই সময়ে দেশীয় লোকদিগকে ফিঙ্গার প্রস্তরের ন্যায় নিক্ষেপ করিব, এবং এমন সঙ্কটাপন্ন করিব যে, তাহারা টের পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সদাপ্রভু বলছেন, “এই সময় যারা দেশে থাকবে আমি তাদের ছুঁড়ে ফেলে দেব; আমি তাদের উপর এমন কষ্ট আনব যাতে তারা ধরা পড়ে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মাবুদ বলছেন, “এই সময় যারা দেশে থাকবে আমি তাদের ছুঁড়ে ফেলে দেব; আমি তাদের উপর এমন কষ্ট আনব যাতে তারা ধরা পড়ে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের এ দেশ থেকে বিতাড়িত করতে চলেছেন। তোমাদের মধ্যে একজনও অবশিষ্ট থাকা পর্যন্ত, তিনি তোমাদের নিষ্পেষণ করবেন। এ কথা বলছেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “এই বার আমি যিহূদার লোকদের এই দেশের বাইরে বের করে দেব| আমি তাদের কাছে যন্ত্রণা ও অশান্তি আনব| তারা যাতে উচিৎ‌ শিক্ষা পায় তার জন্য আমি এগুলি করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি এই দিন দেশীয় লোকদেরকে ছুঁড়ে ফেলে দেব; আমি তাদের উপর অনেক কষ্ট আনব এবং তারা তা বুঝবে।”