Jeremiah 10:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায় হায়, আমার কেমন ক্ষত! আমার ক্ষত অতি বেদনাযুক্ত; তবুও আমি বললাম, এ আমার অসুস্থতা, আমি তা সহ্য করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ক্ষতের কারণে আমাকে ধিক্! আমার ক্ষত নিরাময়ের অযোগ্য! তবুও আমি মনে মনে বলেছি, “এ আমার অসুস্থতা, আমাকে অবশ্যই সহ্য করতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায় হায়, আমার কেমন ভঙ্গ! আমার ক্ষত অতি বেদনাযুক্ত; তথাপি আমি কহিলাম, ইহা আমার পীড়া, আমি ইহা সহ্য করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায় হায়, আমার কেমন ভঙ্গ! আমার ক্ষত অতি বেদনাযুক্ত; তথাপি আমি কহিলাম, ইহা আমার পীড়া, আমি ইহা সহ্য করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, আমার আঘাত! আমার ঘা ভাল হবার নয়! তবু আমি নিজেকে বলেছি, “এটা আমার রোগ, আমাকে তা সহ্য করতেই হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, আমার আঘাত! আমার আঘাত ভাল হবার নয়! তবু আমি নিজেকে বলেছি, “এটা আমার রোগ, আমাকে তা সহ্য করতেই হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের মানুষ কেঁদে উঠল, কী ভয়াবহভাবে আহত হয়েছি আমরা, আমাদের এই ক্ষত আরোগ্য হবে না কখনও। ভেবেছিলাম, এ বুঝি সামান্য আঘাত, যা আমরা পারব সইতে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হায় আমি (যিরমিয়) খুব বাজেভাবে আঘাত পেয়েছি| এই আঘাতে আমি আহত এবং সেরে উঠতে পারব না| তবুও আমি নিজেকে বললাম, “এটা আমার অসুখ এবং এর মধ্যে দিয়েই আমাকে কষ্ট পেতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক আমাকে! কারণ আমার হাড়গুলি ভেঙে গেছে, আমার ক্ষত ভাল হবার নয়! তাই আমি বললাম, “সত্যিই এটা আমার অসুখ, কিন্তু আমি অবশ্যই তা বহন করব।”