Jeremiah 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমরা জাতিদের ব্যবহার শিখো না, আসমানের নানা চিহ্নকে ভয় পেয়ো না; বাস্তবিক জাতিরাই তা থেকে ভীত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা জাতিগণের আচার-আচরণ শিখো না, কিংবা আকাশের বিভিন্ন চিহ্ন দেখে ভয় পেয়ো না, যদিও জাতিগুলি সেগুলির জন্য আতঙ্কগ্রস্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা জাতিগণের ব্যবহার শিখিও না, আকাশের নানা চিহ্ন হইতে ভীত হইও না; বাস্তবিক জাতিগণই তাহা হইতে ভীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা জাতিগণের ব্যবহার শিখিও না, আকাশের নানা চিহ্ন হইতে ভীত হইও না; বাস্তবিক জাতিগণই তাহা হইতে ভীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তোমরা ভিন্ন জাতিদের আচার-ব্যবহার শিখো না, কিম্বা আকাশের নানা চিহ্ন দেখে ভেংগে পোড়ো না, যদিও ভিন্ন জাতিরাই সেগুলো দেখে ভেংগে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তোমরা ভিন্ন জাতিদের আচার-ব্যবহার শিখো না, কিংবা আসমানের নানা চিহ্ন দেখে ভেংগে পোড়ো না, যদিও ভিন্ন জাতিরাই সেগুলো দেখে ভেংগে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বলেন, অনুসরণ করো না অপর জাতির পথ, বিচলিত হয়ো না আকাশে অদ্ভুত লক্ষণ দেখে, অন্যান্য জাতি আতঙ্কিত হয়, হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বলেছেন তা হল: “ভিনদেশীযদের মতো বাস কোরো না| আকাশে বিশেষ চিহ্ন দেখে ভীত হয়ো না| অন্য দেশের লোকেরা এই চিহ্ন দেখে ভীত| কিন্তু তোমরা এসব দেখে ভয় পেয়ো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, তোমরা অন্য জাতিদের আচার আচরণ শিখো না এবং আকাশমণ্ডলের নানা চিহ্ন দেখে আতঙ্কিত হোয়ো না, কারণ অন্য জাতিরাই সেগুলি দেখে আতঙ্কিত হয়।