Jeremiah 10:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার তাঁবু বিনষ্ট হল; আমার সমস্ত দড়ি ছিঁড়ে গেল, আমার সন্তানেরা আমার কাছ থেকে প্রস্থান করলো, তারা আর নেই। আমার তাঁবু পুনর্বার টাঙ্গাতে ও আমার পর্দা ঝোলাতে এক জনও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার তাঁবু ধ্বংস হয়েছে, এর সব দড়ি ছিঁড়ে গেছে। আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, তারা আর নেই; আমার তাঁবু স্থাপন করার জন্য বা আমার আশ্রয়স্থান প্রতিষ্ঠা করার জন্য কেউই আর নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার তাম্বু বিনষ্ট হইল; আমার সমস্ত রজ্জু ছিঁড়িয়া গেল; আমার সন্তানগণ আমার নিকট হইতে প্রস্থান করিল, তাহারা আর নাই। আমার তাম্বু পুনর্ব্বার টাঙ্গাইতে ও আমার যবনিকা ঝুলাইতে এক জনও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার তাম্বু বিনষ্ট হইল; আমার সমস্ত রজ্জু ছিঁড়িয়া গেল; আমার সন্তানগণ আমার নিকট হইতে প্রস্থান করিল, তাহারা আর নাই। আমার তাম্বু পুনর্বার টাঙ্গাইতে ও আমার যবনিকা ঝুলাইতে একজনও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার তাম্বু ধ্বংস হয়েছে; তার সমস্ত দড়াদড়ি ছিঁড়ে গেছে। আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, তারা আর নেই; আমার তাম্বু আবার খাটাবার কিম্বা তার পর্দা টাংগাবার জন্য এখন আর কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার তাম্বু ধ্বংস হয়েছে; তার সমস্ত দড়াদড়ি ছিঁড়ে গেছে। আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, তারা আর নেই; আমার তাম্বু আবার খাটাবার কিংবা তার পর্দা টাংগাবার জন্য এখন আর কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধ্বস্ত হয়েছে আমাদের আবাস, রজ্জুগুলি হয়েছে ছিন্ন, আমাদের সন্তানেরা কে কোথায় চলে গেছে, বাকি কেউ নেই যে আমাদের শিবিরগুলি আবার স্থাপন করবে, আর কেউ নেই শিবিরের পর্দাগুলিকে টাঙ্গাবে আবার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার তাঁবু ধ্বংস হয়ে গিয়েছে| তাঁবুর সমস্ত দড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে| আমার সন্তানরা আমায় ত্যাগ করে চলে গিয়েছে| আমার তাঁবু খাটিয়ে দেবার জন্য কোন লোক নেই| আমাকে স্থায়ী একটা আস্তানা গড়ে দেবার জন্যও কেউ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার তাঁবু ধ্বংস হল এবং আমার তাঁবুর সমস্ত দড়ি ছিঁড়ে দুই টুকরো হয়ে গেল। তারা আমার সন্তানদের আমার কাছ থেকে নিয়ে গেছে, তাই তারা আর নেই। আমার তাঁবু খাটাবার জন্য বা তাঁবুর পর্দা টাঙ্গাবার জন্য এখন আর কেউ নেই।