Jeremiah 10:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা পালকেরা পশুর মত হয়েছে, মাবুদের কাছে খোঁজ করে নি, এজন্য বুদ্ধিপূর্বক চলে নি, তাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পালকেরা সব বুদ্ধিহীন, তারা সদাপ্রভুর কাছে অনুসন্ধান করে না। তাই তাদের উন্নতি নেই এবং তাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা পালকগণ পশুবৎ হইয়াছে, সদাপ্রভুর কাছে অন্বেষণ করে নাই, এ জন্য বুদ্ধিপূর্ব্বক চলে নাই, তাহাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হইয়াছে। কোলাহলের রব!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা পালকগণ পশুবৎ হইয়াছে, সদাপ্রভুর কাছে অন্বেষণ করে নাই, এই জন্য বুদ্ধিপূর্বক চলে নাই, তাহাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাখালেরা জ্ঞানহীন, তারা সদাপ্রভুর ইচ্ছা জানতে চায় না; তাই তারা সফল হয় নি এবং তাদের সমস্ত পশুপাল ছড়িয়ে এদিক-সেদিক চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাখালেরা জ্ঞানহীন, তারা মাবুদের ইচ্ছা জানতে চায় না; তাই তারা সফল হয় নি এবং তাদের সমস্ত পশুপাল ছড়িয়ে এদিক-সেদিক চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, মূর্খ আমাদের নেতৃবৃন্দ, তারা প্রার্থনা করেনা ঈশ্বরের পরিচালনা, সেইজন্যই তাদের এই বিফলতা। আমাদের লোকেরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত চারিদিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষপালকরা নেতৃবৃন্দ হল নির্বোধ| তারা প্রভুকে খোঁজার চেষ্টা করেনি| তারা জ্ঞানী নয়, তাই তাদের মেষের পাল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হারিয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পালকেরা জ্ঞানহীন হয়ে গেছে। তারা সদাপ্রভুর খোঁজ করে না। তাই তাদের সাফল্য নেই; তাদের সমস্ত পশুপাল ছড়িয়ে পড়েছে।