Jeremiah 10:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোলাহলের আওয়াজ! দেখ, তা উপস্থিত হচ্ছে, উত্তর দেশ থেকে বড় কলরব আসছে; এহুদার নগর সকল বিধ্বস্ত ও শিয়ালদের বাসস্থান করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোনো! সংবাদ আসছে— উত্তর দিক থেকে শোনা যাচ্ছে এক ভীষণ কলরব! এ যিহূদার গ্রামগুলিকে নির্জন স্থান করবে, তা হবে শিয়ালদের বাসস্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তাহা উপস্থিত হইতেছে, উত্তর দেশ হইতে বড় কলরব আসিতেছে; যিহূদার নগর সকল ধ্বংসিত ও শৃগালদের বাসস্থান করা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোলাহলের রব! দেখ, তাহা উপস্থিত হইতেছে, উত্তর দেশ হইতে বড় কলরব আসিতেছে; যিহূদার নগর সকল ধ্বংসিত ও শৃগালদের বাসস্থান করা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোন, খবর আসছে! যিহূদার শহরগুলো জনশূন্য ও শিয়ালদের বাসস্থান করবার জন্য উত্তরের দেশ থেকে ভীষণ গোলমালের আওয়াজ আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোন, খবর আসছে! এহুদার শহরগুলো জনশূন্য ও শিয়ালদের বাসস্থান করবার জন্য উত্তরের দেশ থেকে ভীষণ গোলমালের আওয়াজ আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন! এসেছে সংবাদ, উত্তর দেশে চলছে বিরাট আলোড়ন, উত্তেজনা, তার সৈন্যদল মরুভূমি করে দেবে যিহুদীয়ার শহর-নগর, যা হবে শুধু শৃগালের আবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে| একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে| যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে| সেখানে শুধু শেয়াল চরে বেড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খবর এসেছে, শোন! তা আসছে! যিহূদার শহরগুলি জনশূন্য ও শিয়ালদের বাসস্থান করার জন্য উত্তরের দেশ থেকে ভীষণ কোলাহলের আওয়াজ আসছে।