Jeremiah 10:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমি জানি, মানুষের পথ তার বশে নয়, মানুষ চলতে চলতে তার পদক্ষেপ স্থির করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি জানি মানুষের জীবন তার নিজের নয়; মানুষ তার পাদবিক্ষেপ স্থির করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমি জানি, মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমি জানি, মনুষ্যের পথ তাহার বশে নয়, মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমি জানি মানুষের জীবন-পথ তার নিজের নয়; তার পায়ের ধাপ নির্দেশ করাও তার কাজ নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমি জানি মানুষের জীবন্তপথ তার নিজের নয়; তার পায়ের ধাপ নির্দেশ করাও তার কাজ নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি জানি কেউ তার ভবিষ্যতের নিয়ন্তা নয়, কেউ পারে না নিয়ন্ত্রণ করতে তার নিজের জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি জানি যে লোকরা সত্যি সত্যি জানে না কি করে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হয়| লোকরা সত্যি সত্যি জানে না কি ভাবে সঠিক পথে জীবনযাপন করতে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, আমি জানি, মানুষের পথ তার নিজের থেকে আসে না। কেউ নিজের নির্দেশে হাঁটতে পারে না।