Jeremiah 10:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাকে শাসন কর, কেবল বিচারপূর্বক কর; ক্রোধপূর্বক করো না, পাছে তুমি আমাকে ক্ষীণ করে ফেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তুমি আমাকে সংশোধন করো, কেবলমাত্র ন্যায়বিচার অনুসারে করো, তোমার ক্রোধে নয়, তা না হলে তুমি আমাকে নিঃস্ব করে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমাকে শাসন কর, কেবল বিচারপূর্ব্বক কর; ক্রোধপূর্ব্বক করিও না, পাছে তুমি আমাকে ক্ষীণ করিয়া ফেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমাকে শাসন কর, কেবল বিচারপূর্বক কর; ক্রোধপূর্বক করিও না, পাছে তুমি আমাকে ক্ষীণ করিয়া ফেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, কেবল ন্যায়বিচার দিয়ে তুমি আমাকে সংশোধন কর, কিন্তু তোমার ক্রোধে তা কোরো না, করলে তুমি আমাকে একেবারে শূন্য করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, কেবল ন্যায়বিচার দিয়ে তুমি আমাকে সংশোধন কর, কিন্তু তোমার রাগে তা কোরো না, করলে তুমি আমাকে একেবারে শূন্য করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজাদের সংশোধন কর হে প্রভু পরমেশ্বর, কিন্তু হয়ো না বজ্র কঠোর আমাদের পরে, নিদারুণ ক্রোধে দিও না দণ্ড, নিঃশেষ হয়ে যাব আমরা তাহলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাদের শোধন করুন, কিন্তু ন্যায়নিষ্ঠ হোন| রোধ আমাদের আর শাস্তি দেবেন না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচার দিয়ে আমাকে শাসন কর, কিন্তু তোমার রাগে নয়, নাহলে তুমি আমাকে ধ্বংস করবে।