Jeremiah 10:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঢেলে দাও তোমার গজব সেই জাতিদের উপরে, যারা তোমাকে জানে না; সেই গোষ্ঠীগুলোর উপরে, যারা তোমার নামে ডাকে না; কেননা তারা ইয়াকুবকে গ্রাস করেছে, গ্রাস করে সংহার করেছে, তারা তার বাসস্থান শূন্য করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ক্রোধ জাতিসমূহের উপরে ঢেলে দাও, যারা তোমাকে স্বীকার করে না; সেইসব জাতির উপরে, যারা তোমার নামে ডাকে না। কারণ তারা যাকোবের বংশধরদের গ্রাস করেছে; তারা তাদের সম্পূর্ণরূপে গ্রাস করেছে, এবং তাদের জন্মভূমি ধ্বংস করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঢালিয়া দেও তোমার কোপ সেই জাতিগণের উপরে, যাহারা তোমাকে জানে না; সেই গোষ্ঠী সকলের উপরে, যাহারা তোমার নামে ডাকে না; কেননা তাহারা যাকোবকে গ্রাস করিয়াছে, গ্রাস করিয়া সংহার করিয়াছে, তাহারা তাহার বাসস্থান শূন্য করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঢালিয়া দেও তোমার কোপ সেই জাতিগণের উপরে, যাহারা তোমাকে জানে না; সেই গোষ্ঠী সকলের উপরে, যাহারা তোমার নামে ডাকে না; কেননা তাহারা যাকোবকে গ্রাস করিয়াছে, গ্রাস করিয়া সংহার করিয়াছে, তাহারা তাহার বাসস্থান শূন্য করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব জাতি তোমাকে স্বীকার করে না, যারা তোমাকে ডাকে না, তাদের উপর তোমার ক্রোধ ঢেলে দাও। তারা যাকোবকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে, তার দেশকে ধ্বংস করে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব জাতি তোমাকে স্বীকার করে না, যারা তোমাকে ডাকে না, তাদের উপর তোমার গজব ঢেলে দাও। তারা ইয়াকুবকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে, তার দেশকে ধ্বংস করে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে জাতি তোমার আরাধনা করে না, প্রত্যাখ্যান যারা করেছে তোমায়, তোমার রুদ্ররোষ পড়ুক তাদের উপর, তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে আমাদের পরিণত করেছে আমাদের দেশ ধ্বংসস্তূপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আপনি রুদ্ধ হন তাহলে অন্য দেশগুলিকে শাস্তি দিন| তারা আপনাকে চেনে না, সম্মান করে না| তারা আপনার উপাসনাও করে না| ওই দেশগুলি যাকোবের পরিবারকে ধ্বংস করেছিল| ধ্বংস করেছিল ইস্রায়েলকে| তারা ধ্বংস করেছিল ইস্রায়েলের স্বদেশকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জাতির উপর তোমার রাগ ঢেলে দাও, যারা তোমাকে জানে না এবং সেই সব লোকেদের যারা তোমার নামে ডাকে না। কারণ তারা যাকোবকে গিলে ফেলেছে, সম্পূর্ণভাবে বিনষ্ট করেছে এবং তার বাসস্থানকে ধ্বংস করে দিয়েছে।