Jeremiah 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা জাতিদের বিধিগুলো অসার; লোকে বনে যে কাঠ কাটে, তা-ই বাটালি সহকারে কারুশিল্পীর হস্তকৃত কাজ হয়ে ওঠে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেই লোকদের ধর্মীয় প্রথা সব অসার; তারা বন থেকে একটি গাছ কেটে আনে, কারুশিল্পী তার বাটালি দিয়ে তাতে আকৃতি দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা জাতিগণের বিধি সকল অসার; লোকে বনে কাষ্ঠ ছেদন করে, তাহাই বাটালি সহকারে কারুকরের হস্তকৃত কর্ম্ম হইয়া উঠে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা জাতিগণের বিধি সকল অসার; লোকে বনে যে কাষ্ঠ ছেদন করে, তাহাই বাটালি সহকারে কারুকরের হস্তকৃত কর্ম হইয়া উঠে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ সেই লোকদের ধর্মীয় আচার-ব্যবহার অসার। তারা বন থেকে একটা গাছ কাটে এবং কারিগর বাটালি দিয়ে তার আকার দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ সেই লোকদের ধর্মীয় আচার-ব্যবহার অসার। তারা বন থেকে একটা গাছ কাটে এবং কারিগর বাটালি দিয়ে তার আকার দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুচ্ছ এই সব সংস্কার। অরণ্যে একটি বৃক্ষ ছেদন করা হল সূত্রধরের হাতের যন্ত্রে খোদিত হল সেই কাষ্ঠখণ্ড,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য দেশের রীতি কোন কিছুর যোগ্য নয়| কারণ তাদের দেবতা কিছু নয়, শুধু মূর্ত্তি মাত্র| তাদের মূর্ত্তি প্রতিমা ছোট্ট কাঠের তৈরী| শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তাকে মূর্ত্তিসমূহের রূপ দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লোকেদের রীতিনীতি অসার। লোকেরা বনে কাঠ কাটে এবং কারিগরের হাত বাটালি দিয়ে এই সব আকার দেয়।