Jeremiah 10:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব খোদিত স্তম্ভস্বরূপ; কথা বলতে পারে না; তাদেরকে বহন করতে হয়, কারণ তারা চলতে পারে না। তোমরা তাদেরকে ভয় পেয়ো না। কারণ তারা অমঙ্গল করতে পারে না, মঙ্গল করতেও তাদের সাধ্য নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো শসা ক্ষেতে যেমন কাকতাড়ুয়া, তাদের মূর্তিগুলিও তেমনই কথা বলতে পারে না; তাদের বহন করে নিয়ে যেতে হয়, কারণ তারা চলতে পারে না। তোমরা তাদের ভয় পেয়ো না; তারা কোনো ক্ষতি করতে পারবে না, ভালো কিছুও তারা করতে পারে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল কোঁদা স্তম্ভস্বরূপ; কথা কহিতে পারে না; তাহাদিগকে বহন করিতে হয়, কারণ তাহারা চলিতে পারে না। তোমরা তাহাদের হইতে ভীত হইও না; কারণ তাহারা অহিত করিতে পারে না, হিত করিতেও তাহাদের সাধ্য নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল খোদিত স্তম্ভস্বরূপ; কথা কহিতে পারে না; তাহাদিগকে বহন করিতে হয়, কারণ তাহারা চলিতে পারে না। তোমরা তাহাদের হইতে ভীত হইও না; কারণ তাহারা অহিত করিতে পারে না, হিত করিতেও তাহাদের সাধ্য নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শসার ক্ষেতের কাকতাড়ুয়ার মত তাদের প্রতিমাগুলো কথা বলতে পারে না; তাদের বহন করে নিয়ে যেতে হয়, কারণ তারা হাঁটতে পারে না। তোমরা তাদের ভয় কোরো না; তারা ক্ষতিও করতে পারে না, মংগলও করতে পারে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শসার ক্ষেতের কাকতাড়ুয়ার মত তাদের মূর্তিগুলো কথা বলতে পারে না; তাদের বহন করে নিয়ে যেতে হয়, কারণ তারা হাঁটতে পারে না। তোমরা তাদের ভয় কোরো না; তারা ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তরমুজের ক্ষেতে কাকতাড়ুয়ার মত এই মূর্তিগুলি, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না ওরা, ওদের বয়ে নিয়ে যেতে হয়। তোমরা ভয় পেয়ো না ওদের, ওরা কোনও ক্ষতি করতে পারবে না তোমাদের, পারবে না কোনও মঙ্গলও করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য জাতিসমূহের মূর্ত্তিগুলো তরমুজ ক্ষেতে কাকতাড়ুযার মত| ঐ মূর্ত্তিরা কথা বলতে পারে না| তারা নিজের পায়ে হাঁটতে পারে না| তাই লোকরা তাদের কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায়| সুতরাং ঐ মূর্ত্তিদের ভয় পেও না| তারা তোমাদের যেমন সাহায্য করতে পারবে না, তেমন কোন ক্ষতিও করতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই প্রতিমাগুলি শশার ক্ষেতের কাকতাড়ুয়ার মত, কারণ তারা কথা বলতে পারে না। তাদের বয়ে নিয়ে যেতে হয়, কারণ তারা হাঁটতে পারে না। তাদের ভয় কোরো না, কারণ তারা ক্ষতিও করতে পারে না, তারা কিছু ভালোও করতে পারে না।