Jeremiah 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তর্শীশ থেকে রূপার পাত ও ঊফস থেকে সোনা আনা হয়; মূর্তিগুলো কারুকরের কৃত ও স্বর্ণকারের হাতের তৈরি; তাদের পরিচ্ছদ নীল ও বেগুনে, সে সবই শিল্পনিপুণ লোকদের হাতের কাজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তর্শীশ থেকে নিয়ে আসা হয় রুপোর পাত এবং উফস থেকে সোনা। কারুশিল্পী ও স্বর্ণকারেরা যখন কাজ সমাপ্ত করে, সেগুলিতে নীল ও বেগুনি কাপড় পরানো হয়, সেসবই নিপুণ শিল্পীদের কাজ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তর্শীশ হইতে রৌপ্যের পাত ও ঊফস হইতে স্বর্ণ আনীত হয়; [পুত্তলিগণ] কারুকরের কৃত ও স্বর্ণকারের হস্তনির্ম্মিত; তাহাদের পরিচ্ছদ নীল ও বেগুনে, সে সকলই শিল্পনিপুণ লোকদের কৃত কর্ম্ম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তর্শীশ হইতে রৌপ্যের পাত ও ঊফস হইতে স্বর্ণ আনীত হয়; [পুত্তলিগণ] কারুকরের কৃত ও স্বর্ণকারের হস্তনির্মিত; তাহাদের পরিচ্ছদ নীল ও বেগুনে, সেই সকলই শিল্পনিপুণ লোকদের কৃত কর্ম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তর্শীশ থেকে পিটানো রূপা ও ঊফস থেকে সোনা আনা হয়। কারিগর ও স্বর্ণকার তা দিয়ে প্রতিমা মোড়ায়। সেগুলোকে নীল ও বেগুনে কাপড় পরানো হয়; তা পাকা কারিগরের হাতে তৈরী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেপন থেকে পিটানো রূপা ও ঊফস থেকে সোনা আনা হয়। কারিগর ও স্বর্ণকার তা দিয়ে মূর্তি মোড়ায়। সেগুলোকে নীল ও বেগুনে কাপড় পরানো হয়; তা পাকা কারিগরের হাতে তৈরী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্পেনের রজতখণ্ডে আবৃত তাদের প্রতিমা, উফস্ থেকে আনীত সুবর্ণে সজ্জিত, শিল্পীর হাতে গড়া শিল্পশোভা। সুসজ্জিত বেগুনী আর রক্তিম বসনে কুশলী তন্তুবায়ের সুরম্য রচনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই মূর্ত্তি তৈরী করতে তর্শীশের রূপো এবং ঊফসের সোনা ব্যবহার করেছে| ছুতোর মিস্ত্রী এবং স্বর্ণকার শ্রমিকরা তাদের সেই মূর্ত্তিদের তৈরী করেছে| তারা সেই মূর্ত্তিদের বেগুনী ও নীল রঙের পোশাক পরিয়েছে| “দক্ষ কারীগররা” ঐ “দেবতাদের” তৈরী করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তর্শীশ থেকে পিটানো রূপা এবং ঊফস থেকে সোনা আনে। কারিগর ও স্বর্ণকারের হাতে তৈরী। তাদের নীল ও বেগুনে কাপড় পরানো হয়। তাদের দক্ষ কারিগরেরা সেই সব জিনিস তৈরী করেছে।