Jeremiah 11:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার নগরগুলো ও জেরুশালেম-নিবাসীরা যে দেবতাদের কাছে ধূপ জ্বালিয়ে থাকে, তাদের কাছে গিয়ে কান্নাকাটি করবে, কিন্তু তারা বিপদের সময়ে তাদেরকে কোন মতে নিস্তার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার নগরগুলি ও জেরুশালেমের লোকেরা গিয়ে তাদের দেবদেবীর কাছে কাঁদবে, যাদের উদ্দেশে তারা ধূপদাহ করেছিল, কিন্তু যখন বিপর্যয় এসে পড়বে, তারা তাদের কোনো সাহায্যই করতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার নগর সকল ও যিরূশালেম-নিবাসিগণ যে দেবগণের কাছে ধূপ জ্বালাইয়া থাকে, তাহাদের কাছে গমন করিয়া ক্রন্দন করিবে, কিন্তু তাহারা বিপদের সময়ে তাহাদিগকে কোন মতে নিস্তার করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার নগর সকল ও যিরূশালেম-নিবাসিগণ যে দেবগণের কাছে ধূপ জ্বালাইয়া থাকে, তাহাদের কাছে গমন করিয়া ক্রন্দন করিবে, কিন্তু তাহারা বিপদের সময়ে তাহাদিগকে কোন মতে নিস্তার করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন বিপদ আসবে তখন যিহূদার শহরগুলোর ও যিরূশালেমের লোকেরা গিয়ে সেই দেব-দেবতার কাছে কান্নাকাটি করবে যাদের সামনে তারা ধূপ জ্বালিয়েছিল, কিন্তু তারা তাদের রক্ষা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন বিপদ আসবে তখন এহুদার শহরগুলোর ও জেরুজালেমের লোকেরা গিয়ে সেই দেব-দেবীর কাছে কান্নাকাটি করবে যাদের সামনে তারা ধূপ জ্বালিয়েছিল, কিন্তু তারা তাদের রক্ষা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিহুদীয়া ও জেরুশালেমের মানুষ যাবে সেই দেবতাদের কাছে, যাদের কাছে তারা বলি উৎসর্গ করত। তাদের কাছে তারা সাহায্যের জন্য কাঁদবে। কিন্তু ধ্বংস যখন নেমে আসবে অমোঘ হয়ে, তখন ঐ দেবতারা তাদের রক্ষা করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা ও জেরুশালেম শহরের লোকরা তখন সাহায্যের প্রার্থনায় ছুটে যাবে তাদের মূর্ত্তিদের কাছে| ঐ লোকরা মূর্ত্তিদের সামনে ধুপধূনো জ্বালাবে| কিন্তু সেই ভয়ঙ্কর সময় যখন আসবে তখন মূর্ত্তিরা যিহূদার লোকদের কোন সাহায্যই করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার শহরগুলির ও যিরূশালেমের লোকেরা যাবে এবং সেই দেবতার কাছে কাঁদবে যার কাছে তারা উপহার দিয়েছিল, কিন্তু বিপদের দিন তারা তাদের মাধ্যমে রক্ষা পাবে না।