Jeremiah 11:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত হে এহুদা, তোমার যত নগর তত দেবতা; এবং জেরুশালেমের যত সড়ক, তোমরা সেই লজ্জাস্পদ দেবতাদের জন্য তত কোরবানগাহ্‌, বালের উদ্দেশে ধূপ জ্বালাবার জন্য তত ধূপগাহ্‌ স্থাপন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা; আর জেরুশালেমে রাস্তার যত সংখ্যা, তোমরা লজ্জাকর দেবতা বায়ালের উদ্দেশে ধূপদাহ করার জন্য তত সংখ্যক বেদি স্থাপন করেছ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ হে যিহূদা, তোমার যত নগর তত দেবতা; এবং যিরূশালেমের যত সড়ক, তোমরা সেই লজ্জাস্পদের নিমিত্ত তত বেদি, বালের উদ্দেশে ধূপদাহ করণার্থে তত বেদি স্থাপন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ হে যিহূদা, তোমার যত নগর তত দেবতা; এবং যিরূশালেমের যত সড়ক, তোমরা সেই লজ্জাস্পদের নিমিত্ত তত বেদি, বালের উদ্দেশে ধূপদাহ করণার্থে তত বেদি স্থাপন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার যতগুলো শহর ও গ্রাম আছে ততগুলো দেব-দেবতাও আছে, আর যিরূশালেমের যতগুলো রাস্তা আছে সেই লজ্জাজনক বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালাবার জন্য ততগুলো বেদীও তৈরী করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার যতগুলো শহর ও গ্রাম আছে ততগুলো দেব-দেবীও আছে, আর জেরুজালেমের যতগুলো রাস্তা আছে সেই লজ্জাজনক বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালাবার জন্য ততগুলো বেদীও তৈরী করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া প্রদেশে যত জনপদ তত দেবতা। আর জেরুশালেমের পথে পথে প্রতিষ্ঠিত হয়েছে ঘৃণ্য বেলদেবের উদ্দেশে ধূপদানের বেদী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার লোকরা, তোমাদের অসংখ্য মূর্ত্তি আছে| যিহূদার যত শহর আছে ততগুলি সংখ্যক মূর্ত্তি আছে| তোমরা ঐ বিরক্তিকর মূর্ত্তি ‘বাল’ এর জন্য বহু বেদী তৈরী করেছিলে| জেরুশালেমে যতগুলি সংখ্যক রাস্তা আছে ততগুলি বেদী তৈরী করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যিহূদা, তোমার শহরগুলির সংখ্যা অনুসারে তোমার দেবতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, তোমরা যিরূশালেমে লজ্জাজনক বাল দেবতার উদ্দেশ্যে তোমাদের রাস্তার সংখ্যা অনুসারে বেদী তৈরী করেছ।