Jeremiah 11:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি এই জাতির জন্য মুনাজাত করো না, এদের জন্য খেদোক্তি কি মুনাজাত উৎসর্গ করো না, কেননা এরা বিপদে পড়ে যে সময়ে আমাকে ডাকবে, তখন আমি এদের কথা শোনব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি এই সমস্ত লোকের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কোনো অনুনয় বা আবেদন উৎসর্গ কোরো না, কারণ বিপর্যয়ের সময়ে তারা যখন আমাকে ডাকবে, আমি তাদের কথা শুনব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, ইহাদের জন্য খেদোক্তি কি প্রার্থনা উৎসর্গ করিও না, কেননা ইহারা বিপদ হেতু যে সময়ে আমাকে ডাকিবে, তখন আমি ইহাদের কথা শুনিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, ইহাদের জন্য খেদোক্তি কি প্রার্থনা উৎসর্গ করিও না, কেননা ইহারা বিপদ হেতু যে সময়ে আমাকে ডাকিবে, তখন আমি ইহাদের কথা শুনিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই লোকদের জন্য তুমি কোন প্রার্থনা কোরো না কিম্বা তাদের জন্য কোন মিনতি বা অনুরোধ কোরো না, কারণ তাদের কষ্টের সময় তারা আমাকে ডাকলে আমি শুনব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই লোকদের জন্য তুমি কোন মুনাজাত কোরো না কিংবা তাদের জন্য কোন মিনতি বা অনুরোধ কোরো না, কারণ তাদের কষ্টের সময় তারা আমাকে ডাকলে আমি শুনব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরমিয়, এই সব লোকের জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো না, জানিও না তাদের হয়ে কোনও আবেদন। বিপদে পড়ে সাহায্যের জন্য তারা যখন আমাকে ডাকবে, আমি শুনব না তাদের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয় তোমায় বলেছি যিহূদার লোকদের জন্য প্রার্থনা কোরো না| তাদের জন্য কিছু চেযো না| তাদের জন্য প্রার্থনা করলে আমি শুনব না| ওরা কষ্ট পাবেই| কষ্ট পেলে তখন তারা আমার সাহায্যের জন্য কাঁদবে| কিন্তু আমি তাদের কথা শুনব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি নিজে, যিরমিয়, এই লোকদের জন্য প্রার্থনা কোরো না। তাদের হয়ে কোন শোক বা অনুরোধ কোরো না। কারণ তাদের বিপদের দিন তাদের কান্না আমি শুনব না।