Jeremiah 11:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তোমার নাম ‘ফলশোভায় মনোহর সবুজ জলপাই গাছ’ রেখেছিলেন; তিনি মহা তুমুল-শব্দ সহকারে তার উপরে আগুন জ্বালিয়েছেন, তাই তার ডালগুলো ভেঙ্গে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাকে সমৃদ্ধিশালী এক জলপাই গাছ বলে ডেকেছিলেন, যার ফল দেখতে ছিল অতি মনোহর। কিন্তু এক প্রবল ঝড়ের গর্জনে, তিনি তাতে আগুন দেবেন, তার শাখাগুলি সব ভেঙে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তোমার নাম ‘ফলশোভায় মনোহর হরিৎপর্ণ জিতবৃক্ষ’ রাখিয়াছিলেন; তিনি মহা তুমুল-শব্দ সহকারে তাহার উপরে অগ্নি জ্বালাইয়াছেন, তাই তাহার শাখা সকল ভাঙ্গিয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তোমার নাম ‘ফলশোভায় মনোহর হরিৎপর্ণ জলপাইবৃক্ষ’ রাখিয়াছিলেন; তিনি মহা তুমুল-শব্দ সহকারে তাহার উপরে অগ্নি জ্বালাইয়াছেন, তাই তাহার শাখা সকল ভাঙ্গিয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু এই জাতিকে ফলে ভরা সুন্দর একটা জলপাই গাছ বলে ডেকেছিলেন। কিন্তু ভীষণ ঝড়ের গর্জনে তিনি তাতে আগুন ধরিয়ে দেবেন আর তাতে তার ডালগুলো ভেংগে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ এই জাতিকে ফলে ভরা সুন্দর একটা জলপাই গাছ বলে ডেকেছিলেন। কিন্তু ভীষণ ঝড়ের গর্জনে তিনি তাতে আগুন ধরিয়ে দেবেন আর তাতে তার ডালগুলো ভেংগে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন আমি তাদের পত্রপল্লবে শোভিত ফলসম্ভারে পূর্ণ জলপাই বৃক্ষ বলে সম্বোধন করেছিলাম। কিন্তু এবার আমি ছাড়ব বজ্র-হুঙ্কার, তাদের পাতায় আগুন ধরিয়ে দেব, ভেঙ্গে দেব তাদের শাখা-প্রশাখা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাকে একটি নাম দিয়েছিলেন| তিনি তোমাকে “মনোরম এক হরিত্পর্ণ জিতবৃক্ষ” বলে ডাকতেন| কিন্তু এক প্রবল ঝড়ের সাহায্যে প্রভু ঐ গাছে আগুন লাগিয়ে তার শাখাপ্রশাখা পুড়িয়ে ছাই করে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতীতে, সদাপ্রভু তোমাকে সুন্দর ফলে ভরা জিতবৃক্ষ বলে ডেকেছিলেন। কিন্তু তিনি তাতে একটু আগুন লাগিয়েছেন যার আওয়াজ ভীষণ ঝড়ের গর্জনের মত; তার ডালগুলি ভেঙে পড়বে।